নিজস্ব প্রতিবেদক :: শাহজালাল ইসলামী ব্যাংকের স্ট্র্যাটেজিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়্যারম্যান সানাউল্লাহ সাহিদ।
ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক পর্ষদের ভাইস-চেয়্যারম্যান হারুন মিয়া, পরিচালক গোলাম কুদ্দুছ ও ফকির আখতারুজ্জামান।অনুষ্ঠানে ব্যাংকের ৮১ জন শাখা ব্যবস্থাপকসহ সর্বমোট দেড়শ’ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস এম মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, মিঞা কামরুল হাসান চৌধুরী, ইমতিয়াজ ইউ. আহমেদ এবং নাসিম সেকান্দার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২০২০ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কলাকৌশল নির্ধারণের পাশাপাশি ২০১৯ সালে সাফল্য অর্জনকারী কিছু সংখ্যক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বিডি প্রেসরিলিস /১৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫