নিজস্ব প্রতিবেদক :: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে শাখা খুলেছে শাহজালাল ইসলামী ব্যাংক।এটি ব্যাংকটির ১২৬তম শাখা।রোববার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন এই শাখার উদ্বোধন করেন বলে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।পরে শাখা প্রাঙ্গনে একটি এটিএম বুথেরও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘড়িষার শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।আখতার হোসেন বলেন, শাহ্জালাল ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সার্ভিস প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।কৃষিনির্ভর অর্থনীতির অঞ্চল শরীয়তপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে বলে আশ্বাস দেন তিনি।
বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫