নিজস্ব প্রতিবেদক :: লাইফ অ্যান্ড হেলথ ও ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বানানীর হোটেল লেক ক্যাসেলে লাইফ অ্যান্ড হেলথ এর চেয়ারম্যান ড. শক্তি রঞ্জন পালের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।প্রথম দিন ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের এজিএম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় লাইফ অ্যান্ড হেলথ এর এজিএম।
থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল হেড-কোয়ার্টারে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আর আন্তরিক সেবায় বাংলাদেশি রোগীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সঠিক চিকিৎসা সেবা প্রদানের প্রত্যয় এবং লাইফ অ্যান্ড হেলথ-এর স্বাস্থ্যকর পণ্যসামগ্রী ব্যবহারে ‘সুস্থ ও প্রাণোচ্ছল জীবনের’ নিশ্চয়তা দিয়ে দুই দিনব্যাপী আয়োজিত এজিএম শেষ হয়।
অনুষ্ঠানে ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক ড. নীলাঞ্জন সেন, নির্বাহী পরিচালক কাজী সারহান সাইফসহ অন্যান্য পরিচালকবৃন্দ, কর্মকর্তাগণ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫