নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, খাজা শাহরিয়ার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স’র মাস্টারকার্ড টাইটেনিয়াম ও ভিসা প্লাটিনাম কার্ড ব্যবহারকারীগণ আগামী ১লা জানুয়ারী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা; হজরত শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট, চট্রগ্রাম এবং ওসমানি আন্তর্জাতিক এয়ারপোর্ট, সিলেট এর এম.টি.বি এয়ার লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার ও আপ্যায়ন সুবিধাদি উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স’র হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম, হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক’র এ.এম.ডি ও সি.বি.ও, সৈয়দ রফিকুল হক, হেড অফ এস.এম.ই ও রিটেইল ব্যাংকিং, মোঃ সাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /২৯ ডিসেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫