নিজস্ব প্রতিবেদক :: ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ‘সেবা মাস’ শুরু করলো আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো’। রবিবার রাজধানীর বাড্ডায় একটি হোটেলে সেবা মাস-২০২০ এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
সেবা মাসের আওতায় পুরো নভেম্বর ও ডিসেম্বরে ক্রেতারা রেইনবো পেইন্টসের সকল পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত এবং পেইন্টিং সার্ভিস ও রঙ সম্পর্কিত সকল হার্ডওয়্যার পণ্যের উপর ৫ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা। এ সময় রেইনবো পেইন্টস এর শোরুম থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন।
সেবা মাসে বাড়ির জন্য রঙ নির্বাচনসহ রঙ সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেওয়া হবে ক্রেতাদের। এছাড়া থাকছে রেইনবো’র পণ্য ক্রয় করে সেবা মাস শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, ডিনারসেটসহ অসংখ্য আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। সর্বোচ্চ পরিমাণ রেইনবো পেইন্টস ক্রয়কারী পাবেন নেপাল ঘুরে আসার সুযোগ।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল গ্রুপ পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এখন রঙ করার মৌসুম। এ সময় মানুষ রঙ নির্বাচনসহ নানা বিষয়ে সমস্যার সম্মুখীন হয়। এজন্য আমরা ক্রেতাদের সুবিধার্থে সেবা মাস চালু করেছি। গত বছর আমরা এক মাস সেবা মাস করেছিলাম। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় এবছর আমরা দুই মাস সেবা মাস পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি, ক্রেতারা সেবা মাসে রেইনবো পেইন্টস এর সকল সেবা গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, “রেইনবো পেইন্টস দেশীয় একটি ব্র্যান্ড। আমরা গুণগত মানসম্পন্ন রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি রেইনবো পেইন্টস অচিরেই দেশের রঙের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে”।
রেইনবো পেইন্টস এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, গ্রাহক সন্তুষ্টির জন্য সেবা মাসের অন্যতম আকর্ষণ কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ। যেহেতু আমরা সেবা মাসে বিশাল ছাড় ও কিস্তির সুবিধা দিচ্ছি, কোন ক্রেতা চাইলে নভেম্বর ও ডিসেম্বরে পণ্যের অর্ডার দিয়ে বছরের যেকোনো সময় সেটি ডেলিভারি নিতে পারবেন। ক্রেতারা চাইলে রেইনবো’র পরিবেশকদের কাছেও এ সেবা পাবেন”।
স্থপতি আবিদ হাসান নূর, রেইনবো পেইন্টস এর কনসালটেন্ট মোঃ শাহজাহান, হেড অব সেলস শাহজাহান সানী, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টস এর উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।রেইনবো’র ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩৫ ধরনের রঙ রয়েছে।
বিডি প্রেসরিলিস /০২ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫