নিজস্ব প্রতিবেদক :: রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ব্যাংকের পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন। ব্যাংকের সারাদেশের ৫৭২টি শাখা থেকে বাছাই করা প্রতিযোগিরা এতে অংশ নেন।
এসময় ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ডিএমডি খন্দকার আতাউর রহমান ও অরুন কান্তি পাল, জিএম অশোক কুমার সিংহ রায়, মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম খান ইকবাল হোসেন, পারসুমা আলম, মো. মজিবর রহমান, সানচিয়া বিনতে আলী , মো: আ: রহিম, ওয়াহিদা বেগম, শচীন্দ্রনাথ সমাদ্দার, মো. শওকত আলী খান, তাহমিনা আক্তার ,ইয়াছমিন বেগম, কাজী আব্দুর রহমান ও মো. আহসান উল্লাহসহ সকল ডিজিএম, ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫