নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সবচেয়ে বড় ভোক্তাপন্য সরবরাহকারী প্রতিষ্ঠান “ইউনিলিভার বাংলাদেশ” এবং দেশের অন্যতম অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “সেবা প্ল্যাটফর্ম লিমিটেড ” যৌথভাবে চালু করতে চলেছে এক ভিন্নধর্মী লন্ড্রি সার্ভিস “রিন-সেবা ব্রাইট মাস্টার”।
গত ১২ ডিসেম্বর ইউনিলিভার বাংলাদেশ’র কর্পোরেট অফিসে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র সাক্ষরিত হয়। এই চুক্তিপত্রের মাধ্যমে এই দুটি প্রতিষ্ঠান একসাথে দেশের লন্ড্রি সার্ভিস ইন্ডাষ্ট্রিতে অবদান রাখবে এবং সাধারন মানুষের চাহিদা পুরনে সক্ষম হবে।
প্রতিযোগীতার এই যুগে ব্যাক্তিগত জীবন ও কর্মজীবন একসাথে সামলাতে হিমসিম খেতে হয় সবাইকে, বাইরের কাজে সক্রিয় থেকে ঘরের সব কাজের সাথে কাপড় ধুয়ে শুকানো, ইস্ত্রি করা পুরো কাজটি দিন দিন ঝামেলার হয়ে যাচ্ছে এবং যা সময়সাপেক্ষও বটে. যদিও বাজারে লন্ড্রি দোকানের অভাব নেই কিন্তু তাতে ব্যবহারিত পন্যের মান নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ ও আস্থার অভাব। সাথে কাপড় আনা নেয়ার কাজ করতে হয় ভোক্তাকেই।
ঠিক এই কারণেই ইউনিলিভার এবং সেবা প্ল্যাটফর্ম যৌথভাবে এই অভূতপূর্ব লণ্ড্রী সার্ভিসটি ঘরে ঘরে পৌছে দিচ্ছে রিন-সেবা এক্স ওয়াই জি ব্রাইট মাস্টার নামে। ভোক্তারা এর মাধ্যমে নিকটস্থ রিন-সেবা ব্রাইট মাষ্টার স্টোরে তার অর্ডারটি করতে পারবেন সেবার মোবাইল এপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে। অর্ডার নিশ্চিত করলে একজন ডেলিভারিম্যান নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তার কাছ থেকে কাপড় সংগ্রহ করবেন এবং এই লণ্ড্রী কাজে ব্যবহারিত হবে ইউনিলিভারের ফ্যাব্রিক সলিউশন প্রোডাক্ট। লণ্ড্রী কাজের পর কাপড়গুলো নির্ধারিত সময়ে ভোক্তার ঠিকানায় পৌঁছে দেয়া হবে।
ভোক্তার উন্নত সেবার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে লণ্ড্রী সেবার সাথে জড়িত উদ্যোক্তাদের জীবনযাত্রার মান ও উন্নত হবে। রিনের সামাজিক লক্ষ্য হলো সমাজের প্রতিবন্ধকতা ছাপিয়ে নিজস্বতার আলোকে উদ্ভাসিত হয়ে সামাজিক প্রগতিতে অংশ নেয়া। এই চুক্তিপত্রের মধ্য দিয়ে রিন ও সেবা এক্স ওয়াই জি উদ্যোক্তাদেরকে তাদের নিজ নিজ ব্যবসা তৈরি করতে ও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রিন’র মত একটি সফল ব্র্যান্ডের সাথে, সেবার অনলাইনভিত্তিক সেবা বাংলাদেশের লণ্ড্রী সার্ভিসে যোগ করবে এক নতুন ধারা এবং গতিশীলতা। লণ্ড্রী সার্ভিসের এর নতুন উপায়ে ভোক্তারাও পাবে ঝামেলামুক্ত এবং দ্রুত এক লণ্ড্রী অভিজ্ঞতা।
ব্রাইট মাস্টার ইতিমধ্যেই ঢাকার সম্ভ্যাব্য ৮ জন উদ্যোক্তাদের নিয়ে কাজ শুরু করেছে, এই পরিকল্পনার পরবর্তী ধাপ হলো ঢাকা ও চট্টগ্রামের ৩০০ জন লণ্ড্রী সেবার সাথে জড়িত উদ্যোক্তাকে এই প্রোজেক্টের আওতাভুক্ত করা। রিন-সেবা ব্রাইট মাস্টার নতুন সম্ভাবনার জন্যে উন্মুক্ত এবং আগ্রহী উদ্যোক্তারা রিন ও সেবার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই অভিনব উদ্যেগে অংশ নিতে পারেন।এ সম্পর্কিত যাবতীয় তথ্য এবং সর্বশেষ আপডেট পাওয়া যাবে রিন বাংলাদেশ এর ফেসবুক পেইজে- (https://www.facebook.com/RinBangladesh/)।
বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫