Follow us

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা

 

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশ জুড়ে লকডাউনের কারণে অর্থনৈতিক সংকটে পড়া ডেইলি ওয়ার্কারদের সাহায্য করার জন্য একটি উদ্যোগ হাতে নিয়েছে অনলাইনভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। তাদের এই নতুন উদ্যোগে সহায়তা করছে তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাইডাররা তাদের বীমার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই বীমার আওতায় থাকা প্রত্যেকটি রাইডার এক বছরের মধ্যে যদি স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে মারা যান, সম্পূর্ণ পঙ্গুত্ব বা স্থায়ী আংশীক পঙ্গুত্ব বরণ করেন, দুর্ঘটনার শিকার হন, হাসপাতালে ভর্তি হন অথবা বহিরাগত বিভাগে চিকিৎসা নেন তাহলে তিনি এই বীমা থেকে ৫ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন।
এ ধরনের একটি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, ‘আমাদের রাইডাররা গ্রাহকদের দোরগোড়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিচ্ছে।

সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন তারা। শুধু স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণই নয়, তাদের বীমার আওতায় এনে পরিবার ও জীবনের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। রাইডারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের পাশাপাশি বীমার এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের সামগ্রিক মঙ্গলের জন্য। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। সকল প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী ও রাইডাররা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারাই আমাদের প্রথম সারির হিরো।’

কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করে আসছে ফুডপান্ডা। দেশের এই কঠিন সময়ে তাদের কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ফুডপান্ডার প্রধান প্রতিষ্ঠান ডেলিভারি হিরো, বিশ্বজুড়ে তাদের সহায়ক প্ল্যাটফর্মের রাইডারদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে, যা বর্তমান মহামারি দ্বারা প্রভাবিত যে কোনো রাইডারের ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করবে।

গ্রাহকদের সুরক্ষার্থে ইতোমধ্যে ফুডপ্যান্ডা তাদের রাইডারদের জন্য সংস্পর্শবিহীন খাবার ডেলিভারির ব্যবস্থা করেছে। খাবার ডেলিভারির ক্ষেত্রে রাইডারদেরকে একটি নির্দিষ্ট স্থানে খাবার পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সকল রাইডারদেরকে ফেসমাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে, পাশাপাশি বাসা এবং কর্মস্থলে প্রতিনিয়ত সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

বিডি প্রেসরিলিস /১৬ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫