নিজস্ব প্রতিবেদক :: রমজান উপলক্ষে ক্রেডিট কার্ড গ্রাহকদেরকে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে প্রাইম ব্যাংক।করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউনের কারণে এই রমজানে বেশির ভাগ মানুষ ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছে। প্রাইম ব্যাংক গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তার জন্য সুপারস্টোর ও ইকমার্স আউটলেটের সাথে পার্টনারশিপের মাধমে এই সুবিধা দিচ্ছে।
প্রাইম ব্যাংক এর ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা মীনাক্লিক, স্বপ্ন, চালডাল, পাঠাও ফুড ও প্রিয়শপ থেকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এই ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। এই সুবিধা আগামী ২২ মে পর্যন্ত পাওয়া যাবে।গ্রাহকরা প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং প্রতিটি অনলাইন পার্টনার আউটলেটে সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইনটি শেষ হবার পর গ্রাহকদেরকে ক্যাশব্যাক দেওয়া হবে।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) প্রাইম ব্যাংকের হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে বর্তমানে বেশির ভাগ মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে বসে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন। প্রাইম ব্যাংক থেকে আমরাও গ্রাহকদেরকে অলটারনেট ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করছি। এর মাধ্যমে তারা যেমন নিজেদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, তেমনি ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
প্রাইম ব্যাংক এর ২৪ ঘন্টা কনট্যাক্ট সেন্টার ১৬২১৮ এবং ব্যাংকের ওয়েবসাইট https://www.primebank.com.bd/ramadan_2020_cashback_offer/ এ বিস্তারিত জানা যাবে।
বিডি প্রেসরিলিস /০১ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫