Follow us

রমজানজুড়ে চলবে ব্যতিক্রমধারার রিয়েলিটি শো ‘ইসলামিক আইকন’

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে প্রথমবারের মতো আলেমেদ্বীন ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্টদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক মেগা রিয়েলিটি শো ‘বিএম এলপি গ্যাস ইসলামিক আইকন’। গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালের পবিত্র মাহে রমজানের পুরো মাসের প্রতিদিন বিকাল ৫ টায় জিটিভিতে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি। ইসলামিক আইকন সিজন ওয়ানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিএম এলপি গ্যাস এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে স্মার্ট গ্রুপ।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসীর উপস্থাপনায় ব্যতিক্রমধারার এ অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে থাকছেন মাওলানা কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী, প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, শায়খ আহমাদুল্লাহ, মুহিবুল্লাহিল বাকী নদভী, ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ, একিউএম শফিউল্লাহ আরিফ এবং প্রফেসর মোখতার আহমদসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলাররা।

সারাদেশের হাজার হাজার অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪৮জন ট্যালেন্ট প্রতিযোগী এ অনুষ্ঠানে সুযোগ পেয়েছেন। টানটান উত্তেজনাময় এ প্রতিযোগিতা শুরু হবে রমজান থেকে। কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের এই মহাযুদ্ধ শেষে নির্বাচিত হবেন সেরা তিনজন ইসলামিক আইকন। ১ম, ২য় এবং ৩য়সহ সেরা ১০ জন বিজয়ীর জন্য থাকবে সর্বমোট ১৫ লাখ টাকার পুরস্কার। এছাড়া পাবেন বিদেশে উচ্চশিক্ষা ও ওমরাহ পালনের সুযোগ।

বিডি প্রেসরিলিস /১৭ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫