Follow us

রবি-এয়ারটেল দিচ্ছে ফ্রি মিনিট, ইন্টারনেট

 

নিজস্ব প্রতিবেদক :: ডাক্তারদের ৩৩ জিবি ইন্টারনেট ফ্রি দেবার পর এবার ব্যবহারকারীদের ফ্রি মিনিট ও ইন্টারনেট দেবার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর রবি।মার্কেট লিডার বা গ্রামীণফোনের কাউন্টার হিসেবে এমন অফার এনেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।লকডাউনের কারণে গত ৩০ দিনে রবি-এয়ারটেলের যে সব গ্রাহক মোবাইল গ্রাহক রিচার্জ করতে পারেননি, সে সব গ্রাহককে ১০ মিনিট টকটাইম এবং ৫০ এমবি ডেটা দিচ্ছে রবি।

এছাড়াও রিচার্জ করতে না পারার কারণে এয়ারটেলের যে সব গ্রাহকের মূল অ্যাকাউন্টের মেয়াদ গত ৫ মে শেষ হয়েছে, সে সব অ্যাকাউন্টের মেয়াদ ৩১ মে পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হয়েছে। রবির যে সব গ্রাহকের ব্যালান্স ইতিমধ্যেই শেষ হয়েছে অথবা আগামী ১৫ মে শেষ হবে, এ ধরনের সব সংযোগের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রবির গ্রাহকেরা এ ক্ষেত্রে ১০ টাকা থেকে ৯৯ টাকার মধ্যে যে কোনো পরিমাণ রিচার্জে আরও ৬০ দিন বাড়তি মেয়াদ উপভোগ করতে পারবেন।

এর পাশাপাশি ৪৭ টাকা রিচার্জে রবির গ্রাহকেরা ৪৭ পয়সা মিনিট কথা বলতে পারবেন। যার মেয়াদ ১০ দিন।এয়ারটেলে গ্রাহকেরা ২৪ টাকা এবং ৪২ টাকা রিচার্জে ৪৮ পয়সা মিনিটে কথা বলার অফার পাবেন। ২৪ টাকা রিচার্জে কলরেটের মেয়াদ হবে ৬ দিন, যা আগে ছিল ৩ দিন এবং ৪২ টাকা রিচার্জে মেয়াদ হবে ১৪ দিন, যা আগে ছিল ৭ দিন।

বিডি প্রেসরিলিস /১৫ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫