নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকরা রবিক্যাশ-এর মাধ্যমে পোস্টপেইড বিল পরিশোধ করার সুবিধা পাবে।গ্রাহকদেরকে এই সেবা দিতে রবি আজিয়াটার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।বিআরইবি এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সচিব মো. আসাফুদ্দৌলা ও রবির এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী চুক্তিটি সই করেন।
বিআরইবির যেসব গ্রাহক পোস্টপেইড মিটারের আওতায় তারা নিজস্ব রবিক্যাশ ওয়ালেট বা নিকটতম রবিক্যাশ রিটেইল পয়েন্টের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। রবিক্যাশ অ্যাপ অথবা ইউএসএসডি সংযোগ ব্যবহার করে সেবাটি নিতে পারবেন বিআরইবির গ্রাহকরা।প্রাথমিকভাবে ছয়টি অঞ্চলের গ্রাহকরা সেবাটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে ধাপে ধাপে সব অঞ্চলে সেবাটি পৌঁছে দেয়া হবে।
এ সময় বিআরইবির আইসিটি ডিরেক্টর প্রকৌশলী হেদায়েতুল ইসলাম, ফিন্যান্সের ডিরেক্টর হোসেন পাটোয়ারি, রবির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফারুক হোসেন, ম্যানেজার মুহাম্মদ রাকিবুল বাশার এবং ম্যানেজার মোসলেহ উদ্দিন ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৮ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫