Follow us

রঙ বাংলাদেশে শারদীয় পোশাক

নিজস্ব প্রতিবেদক ::  সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপনে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। আর কদিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উৎসবে। প্রতিকূল এই সময়ে সেভাবে না হলেও সাধ্যের ভেতর পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় ‘রঙ বাংলাদেশ’।

বাংলার উৎসব- সময়কে রাঙাতে সদা প্রস্তুত থাকে দেশের অন্যতম ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ। বাঙালিকে নানান পার্বণ আর উৎসবে প্রতিনিয়ত ফ্যাশনেবল করে তুলছে এই প্রতিষ্ঠানটি।

আর প্রতিবারের মতো নজরকাড়া সংগ্রহ নিয়ে রঙ বাংলাদেশ-এর শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। দারুণ সমৃদ্ধ এই সংগ্রহ কেবল বড়দের নয়, ছোটদেরও। প্রতিটি উপলক্ষে আমাদের শ্রদ্ধাভাজন অগ্রজ ও ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়।

রঙ বাংলাদেশ সবসময়েই বিভিন্ন থিমেই সংগ্রহ সাজিয়ে থাকে। এবার সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। শারদীয় আয়োজনকে অনিন্দ্যসুন্দর করতে থিম হিসাবে বেছে নেয়া হয়েছে আল্পনা, শতরঞ্জি ও মানডালা।

এবারের শারদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। মূলত: তাঁতে বোনা সুতি কাপড়, লিলেন, কটন, হাফসিল্ক। এবার মূল রঙ হিসাবে বেছে নিয়েছে সাদা,অফ হোয়াইট, লাল, নীল, মেজেন্টা, গোল্ডেন, তামা, ও অরেঞ্জ।
পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই , মেশিন অ্যামব্রয়ডারি, হাতের কাজ ইত্যাদি।

শারদ সংগ্রহে সকল বয়সের সবার জন্যে রয়েছে বিভিন্ন ধরণের অনন্য ডিজাইনের পোশাক- শাড়ি, থ্রিপিস, কামিজ, স্কার্ট টপস, ফ্রক, ব্লাউজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, কাতুয়া, টি-শার্ট, শার্ট, ধূতি ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্যে।

আরো রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, মানিব্যাগ, বেডকাভার, পিলো কাভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস,নানা ডিজাইনের মগ সহ নানান ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী।

আমাদের সাব ব্র্যান্ডগুলোতেও থাকছে শারদ সংগ্রহের নতুন আয়োজন- তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভুবন রঙ জুনিয়র। রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমৎকার এই শারদ সংগ্রহ।

সাথে থাকছে “অধিক পণ্যে, অধিক ছাড়” অফার। ২৪ সেপ্টেম্বর ২০২০ থেকে শারদ উৎসবে রঙ বাংলাদেশ-এর সকল আউটলেট, অনলাইন ওয়েবসাইট ও ফেসবুকে বেশী কিনলে বেশি লাভ। এই অফারে যতবেশী কেনাকাটা ততবেশী মূল্যছাড়।

বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫