নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে পাওয়া যাচ্ছে কেনিয়ার জনপ্রিয় কোম্পানি উইশ কেনিয়া লিমিটেডের পণ্য নাটিশ ফিল্ড ব্র্যান্ডের ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল। ১০০, ২৫০, ৫০০ এবং ৭৫০ মিলিলিটার চারটি সাইজের বোতলে এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েল এবং ২০০ গ্রাম জারের ম্যাকাডামিয়া নাট পাওয়া যাচ্ছে। পণ্যগুলো দেশের বাজারে নিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান টি আর ট্রেড।
টি আর ট্রেডের সিইও মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, উইশ কেনিয়া লিমিটেডের নাটিশ ফিল্ড ব্র্যান্ডের ম্যাকাডামিয়া নাট এবং এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল দেশের বাজারে এখন থেকে নিয়মিত পাওয়া যাবে। লকডাউনের সময় ঘরে বসে কিনতে চাইলেও পণ্যগুলো যে কেউ কিনতে পারবেন। টি আর ট্রেডের সিস্টার কর্নসান ই-কমার্স প্ল্যাটফর্ম লিভহেলদিবিডি ডটকমে (www.livehealthybd.com) পাওয়া যাচ্ছে নাটিশ ফিল্ড ব্র্যান্ডের পণ্য।
তিনি আরো বলেন, এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া নাট অয়েলের শুধু মাত্র ১০০ মিলিলিটার সাইজের বোতলটি ত্বক এবং চুলে ব্যবহারের জন্য। বাকি তিনটি সাইজের বোতল খাবারের উপযুক্ত। আর জেনে রাখা ভালো, ম্যাকাডামিয়া নাট অস্ট্রেলিয়া, আমেরিকাসহ আফ্রিকার কয়েকটা দেশে জন্মায়। তবে কেনিয়ায় জন্মানো ম্যাকাডামিয়া নাট গুনে ও মানে সেরা। কেনিয়ায় জন্মানো ম্যাকাডামিয়া নাট অন্য দেশে জন্মানো নাটের চেয়ে কিছুটা ছোট এবং খেতে সুস্বাদু। আর এসব নাট সংগ্রহ করে উইশ কেনিয়া লিমিটেড শতভাগ হালাল ও স্বাস্থ্যসম্মত উপায়ে এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল তৈরি করে এবং ম্যাকাডামিয়া নাট প্রক্রিয়াজাত করে। তাই অন্যান্য দেশের চেয়েও কেনিয়ায় এক্সট্রা ভার্জিন ম্যাকাডামিয়া অয়েল পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য উপকারি।
মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, লিভহেলদিবিডি ডটকম ও ফেসবুক পেজ ছাড়াও সরাসরিও কেনা যাবে বাড়ি নং- ৬২, রোড নং- ২০, উত্তরা-১১, ঢাকা এই ঠিকানায়। ফোন- ০১৮১০০৬৩৫০১ এবং ০১৮১০০৬৩৫০২। এছাড়াও গুলশান ২ ও ধানমন্ডি ইউনিমার্টের দুই শাখা, ঢালী, ডিসিসি মার্কেট গুলশান ২, ল্যাভেন্ডার, জার্মান বুচার, লাজফার্মা, নিডস ডিপার্টমেন্টাল স্টোর- ধানমন্ডি ৬ এবং দেশের দ্বিতীয় বৃহত্তর শহর চট্টগ্রামের ৮৪ জামালখান, সিপিডিএল ম্যাজেস্টা, ৪র্থ তলায় (ইস্টার্ন ব্যাংকের উপরে) অনেস্ট সেন্টারসহ দেশের বিভিন্ন শহরে পাওয়া যাচ্ছে। এছাড়া খুব শিগগিরই দেশের সব সুপারশপ ও ওষুধের দোকনে পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস /১২ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫