Follow us

ম্যাকরাইট এন-৯৫ মাস্ক নিয়ে আসলো নরমালাইফ

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বাজারে তাইওয়ানের ‘ম্যাকরাইট এন-৯৫’ ব্র্যান্ডের মাস্ক নিয়ে আসলো নরমালাইফ। বাজারে থাকা চীনের এন-৯৫ মাস্কগুলোর তুলনায় বেশ সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে হেলথকেয়ার ব্র্যান্ড নরমালাইফ এর এই ম্যাকরাইট এন-৯৫ মাস্ক।

সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশের বাজারে মাস্কটি সরবরাহের ঘোষণা দেয় নরমালাইফ। করোনাকালীন এই সময়ে গুণগত মানসম্পন্ন এন-৯৫ মাস্ক যখন রীতিমতো একটি সোনার হরিণ, তখন দেশের চাহিদা মেটাতে সক্ষম হতে পারে ম্যাকরাইট এন-৯৫ মাস।

নিজেদের ঘোষণায় নরমালাইফ জানায়, দেশে করোনা আঘাত করার সময় থেকেই চাহিদা বাড়তে থাকে এন-৯৫ মাস্কের। চিকিৎসক, ব্যাংকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার চাহিদার মধ্যমণি হয়ে ওঠে এন-৯৫ মাস্ক। তবে চাহিদার তুলনায় যোগান কম থাকায় শুরু থেকেই বাজারে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের সরবরাহকৃত এন-৯৫ মাস্ক ছড়িয়ে পড়ে। সবসময়ই সঠিক গুণগত মান নিয়ে প্রশ্ন ছিল মাস্কগুলোর। এমনই প্রেক্ষাপটে একক সাপ্লাইয়ার চীনের তৈরি মাস্কের পাশাপাশি দেশের বাজারে তাইওয়ানের তৈরি ম্যাকরাইট ব্র্যান্ডের উন্নতমানের এন-৯৫ মাস্ক নিয়ে আসা হলো।

নরমালাইফ’র ম্যানেজিং পার্টনার সিনান আরেফিন বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই এন-৯৫ মাস্কের গুণগত মান নিয়ে ছিল বেশ বিতর্ক। চিকিৎসকসহ করোনা যোদ্ধাদের জন্য জীবন মরণের মাঝে শক্ত ঢাল গড়ে তুলতে সক্ষম সামান্য এই জিনিসের যোগান ছিল খুবই কম। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে নকল এন-৯৫ মাস্ক ছড়িয়ে দেয়। আর সঠিক গুণগত মানের যে মাস্কগুলো পাওয়া যাচ্ছিল বা এখনও পাওয়া যায় সেগুলোর দাম বেশ চড়া। আমাদের মাস্কগুলো ঠিক এসব সমস্যারই সমাধান দেবে।

নরমালাইফের পক্ষ থেকে দাবি করা হয়, করোনা মহামারিতে এই মাস্ক বেশ কার্যকরী। মাস্কের গায়ে কোড নাম্বার লেখা থাকায় নকল হবার সুযোগ প্রায় নেই। চিকিৎসা খাতের জন্য মাস্কগুলো গ্রেড ৫১০ (কে) নম্বর অর্জন করে যুক্তরাষ্ট্রের এফডিএ’র অনুমোদন পায়। এই অনুমোদন মাস্কটির গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। ভারতীয় মেডিক্যাল কর্তৃপক্ষ দেশটির চিকিৎসকদের কিছু নির্দেশনা অনুসরণ করে পুনঃব্যবহারের ক্ষেত্রে “ম্যাকরাইট এন৯৫” মাস্কটি রি-ইউজের জন্য গাইডলাইন তৈরি করেছে। বাজারে অন্যান্য যে ব্র্যান্ডের এন-৯৫ মাস্কগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর গুণগত মান নিয়ে এখনও প্রশ্ন আছে।

নরমালাইফ ‘ম্যাকরাইট এন৯৫’ মাস্কের সরাসরি আমদানিকারক হওয়ায় বাজারে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেওয়া যাবে বলে জানান সিনান আরেফিন। তিনি বলেন, বাজারে সঠিক গুণগতমানের যে চাইনিজ এন-৯৫ মাস্কগুলো আছে সেগুলোর খুচরা মূল্য এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত। কিন্তু আমরা যেহেতু ম্যারাইট এন-৯৫ এর সরাসরি অনুমোদিত আমদানিকারক তাই আমরা মাস্কগুলো ভোক্তা পর্যায়ে খুবই সুলভ মূল্যে দিতে পারব। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে ‘নরমালাইফ’র অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অর্ডার দেওয়া যায় বলে আমাদের পরিচালন ব্যয়ও কম। ফলে এর সুফল পান গ্রাহকেরা।

বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫