Follow us

মোটরবাইক পেল আকাশনীলের গ্রাহকরা

 

নিজস্ব প্রতিবেদক :: মোটরবাইক প্রেমীদের স্বপ্নপূরণে আকাশনীলের দুর্দান্ত অফারের মোটরবাইক পেলেন গ্রাহকরা। গত ২২ জুন মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে জমকালো ফেইসবুক লাইভ ইভেন্টের মাধ্যমে প্রায় ২৫০+ গ্রাহকের মাঝে লটারির মাধ্যেমে বাজাজ, ইয়ামাহা এবং হোন্ডার বিভিন্ন ধরনের মোটরবাইক হস্তান্তর করা হয়। বাইক হস্তান্তরের ঝামেলা এড়াতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশনীল অনলাইন শপিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, ডিরেক্টর ইফতেহার-উজ-জামান রনি, বাইকার এবং দ্য আউটসাইডার খ্যাত ইউটিউবার আশরাফ উদ্দীন রাহাতসহ আকাশনীল অনলাইন শপিংয়ের কর্মকতা-কর্মচারি ও মোটরবাইক গ্রাহকরা।

অনুষ্ঠানে আকাশনীল অনলাইন শপিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান বলেন, ‘আকাশনীলের স্বপ্ন বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণ করা এই স্লোগান নিয়ে ২০১৯ সালে অনলাইন শপিং আকাশনীল যাত্রা শুরু করে। দেশের মানুষের ভালোবাসা ও আমাদের অক্লান্ত পরিশ্রমী কর্মকতা-কর্মচারিদের প্রচেষ্টায় আকাশনীল অনলাইন শপিং আজ এই পর্যায়ে। আজ আমাদের গ্রাহকদের মাঝে সময়মত মোটরবাইক হস্তান্তর করতে পেরে আমরা গর্বিত। গ্রাহকদের ভালোবাসায় আকাশনীল সামনে আরো এগিয়ে যেতে চায়।’

তিনি আরো বলেন, ‘গ্রাহকদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আকাশনীল নতুন উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করেছে যার মাধ্যমে গ্রাহকরা শুধু অনলাইনে কেনাকাটা নয় এখান থেকে আয়ও করতে পারবেন। ইতিমধ্যে আমরা মোবাইল অপারেটর রবির সঙ্গে আমাদের একটি চুক্তি সম্পন্ন হয়েছে যার মাধ্যেমে আকাশনীল নতুন নতুন অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। আশা করি গ্রাহকদের ভালোবাসায় আকাশনীল একদিন এদেশের মানুষের স্বপ্নের একটা ই-কমার্স প্ল্যাটফর্ম হয়ে উঠবে।’

আকাশনীলের ডিরেক্টর ইফতেহার-উজ-জামান রনি বলেন, ‘সময়মতো গ্রাহদের মাঝে মোটরবাইক হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আগামীতে শুধু মোটরবাইক কিংবা ইলেক্ট্রনিক সামগ্রীই নয় গ্রোসারিসহ অন্যান্য সকল প্রয়োজনীয় পণ্য আমরা পৌঁছে দেবো আপনার দোড়গোড়ায়। আমরা ইতিমধ্যে আকাশনীল অনলাইন শপিং অ্যাপের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। খুব শিগগিরই গ্রাহকরা অ্যাপের মাধ্যমে আকাশনীল থেকে কেনাকাটা করতে পারবেন।’

বিডি প্রেসরিলিস / ২৭ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫