Follow us

মে দিবসে ফ্রন্টলাইনার ফুড ডেলিভারিম্যানদের সম্মান জানালো সহজ

 

নিজস্ব প্রতিবেদক :: সহজ সবসময়ই তাদের ফ্রন্টলাইনার ফুড ডেলিভারিম্যানদের বিভিন্নভাবে সাহায্য ও উৎসাহিত করে আসছে ‘দুরন্ত বিজয়’এর মত ক্যাম্পেইনের মাধ্যমে। মহামারীর সময়ে, গ্রীষ্মের এই প্রচন্ড গরমের ভেতর রোজা রেখেও তারা ফুড ডেলিভারি করতে ছুটে যান মানুষের দোরগোড়ায়। তাই এই মহামারীর সময়ে তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতেও পদক্ষেপ নিয়েছে সহজ সাথে তাদের প্রতি প্রকাশ করছে কৃতজ্ঞতা।এরই ধারাবাহিকতায় অন্যদের জীবন আরেকটু সহজ করতে কাজ করে চলা এই দারুণ মানুষদের কিছুটা উৎসাহ ও সম্মান জানাতে সহজ শ্রমিক দিবসে তাদের ফ্রন্টলাইনার ফুড ডেলিভারিম্যানদের দিয়েছে বোনাস।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সব কিছুই অনিশ্চিত। হাজারো মানুষ প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। এই মহামারীর সময়ে সবাইকে জীবিকার তাগিদে কাজও করতে হচ্ছে। কিছু সৌভাগ্যবানরা প্রযুক্তির কল্যাণে ওয়ার্ক ফ্রম হোম বা বাসায় থেকেই কাজ করতে পারছেন। বাইরে যাওয়া এখনও বেশ ঝুঁকিপূর্ণ হিসাবেই ধরা হচ্ছে। এরই মধ্যে এই ফুড ডেলিভারিম্যানরা ঝুঁকি নিয়ে রাস্তায় বের হয়ে খাবার পৌছে দিচ্ছেন গ্রাহকের দোরগোড়ায়।

সহজ এর ফুড ডেলিভারিম্যানরা সচেতন স্বাস্থ্যবিধি নিয়ে। জীবিকার তাগিদে সাথে সাথে এই পরিস্থিতিতে সাহায্য করার মানসিকতা থেকেই তারা ফ্রন্টলাইনার হিসাবে কাজ করছেন ফুড ডেলিভারির। তাদের এই কাজকে আমাদের সবার যথেষ্ট সহানুভূতি ও সম্মানের সাথে দেখা উচিত, পবিত্র রমজান মাসও আমাদের এই ত্যাগ-সহানুভূতির শিক্ষায়ই দেয়। সহজ এর আগেও বিভিন্ন পুরষ্কার, সম্মাননা, আর্থিক বোনাস দিয়ে তাদের সম্মান জানিয়েছে এবং এবারো তার ধারাবাহিকতা বজায় রেখেছে।সহজের এই ফ্রন্টলাইনাররা যারা এভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন ইফতার-সেহরি, সহজ করছেন গ্রাহকদের জীবন, তাদেরকে কিছুটা সাহায্য-উৎসাহিত করতে পেরে আমরা আনন্দিত।

বিডি প্রেসরিলিস / ১ মে ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫