Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: জাপানের চোগুকু মেরিন পেইন্টসের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি স্বাক্ষরবাংলাদেশে শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস (সি এম পি) মেরিন এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের জন্য সম্প্রতি একটি চুক্তি সম্পাদন করেছে।

জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস ১৯১৭ সালে যাত্রা শুরু করেছে মুলত মেরিন পেইন্টের মাধ্যমে। সর্বোৎকৃষ্ট বিশেষায়িত রঙ উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে সমগ্র বিশ্বে সফলতার সাথে নিজেদের দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে চোগুকু মেরিন পেইন্টস।দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বার্জার পেইন্টস, বিভিন্ন প্রকারের রঙের চাহিদা মেটাতে বাংলাদেশে ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল, মেরিন এবং বিশেষায়িত রঙ নির্ভরশীলতার সাথে সরবরাহ ও বাজারজাত করে আসছে। এই চুক্তির মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশে আন্তর্জাতিকমানের মেরিন পেইন্ট উৎপাদন এবং উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে যোগ্যতম উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে যাচ্ছে।

বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী এবং চোগুকু মেরিন পেইন্টস (সিঙ্গাপুর) পি টি ই এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিরো নাগাকাওয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানটি বার্জার পেইন্টসের কর্পোরেট অফিসে সম্পন্ন হয়েছে।

বিডি প্রেসরিলিস / ০৩ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫