নিজস্ব প্রতিবেদক :: দেশীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম তাদের হ্যাপি মেগা আওয়ার ক্যাম্পেইনে চমক দেখিয়েছে। মূল্যছাড়, ফ্রি ডেলিভারি ও বিকাশ বা ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক এই তিনটি সুবিধা নিয়ে বৃহস্পতিবার রাত ৯ থেকে ১২ টায় পর্যন্ত ‘মেগা হ্যাপি আওয়ার’ ক্যাম্পেইন পরিচালনা করে দেশিয় ই-কমার্স প্লাটফর্মটি।
এসময় শতাধিক ভেরিফাইড ভেন্ডরের ১৫০০ ধরনের পণ্যের পসরা ছিল মেগা হ্যাপি আওয়ারে। সেখানেই তিন ঘণ্টায় ১০ হাজার অর্ডার হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, গ্রাহকদের অনলাইন কেনাকাটায় উৎসাহীত করতে এবং ভেন্ডরদের বিক্রি বাড়াতে আমরা হ্যাপি আওয়ার চালু করেছি। এতে ইকোসিস্টেমের গ্রাহক-বিক্রেতা সবাই উপকৃত হবে।
অনলাইনে ক্রেতারা যেন ঝামেলাবিহীন কেনাকাটা করতে পারেন সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।উল্লেখ্য, দেশের প্রতিটি জায়গায় প্রয়োজনীয় পণ্যটি সঠিক মূল্যে এবং শতভাগ সেবা নিশ্চিত করে পৌঁছে দেয়ার প্রত্যয়ে ২০১৩ সালে শুরু প্রিয়শপডটকমের।
বিডি প্রেসরিলিস / ০৮ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫