Follow us

মুজিব বর্ষে ৯০ হাজার টি-শার্ট দিল বিজিএমইএ

 

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৯০ হাজার পিস টি-শার্ট দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

রবিবার দুপুরে রাজধানীরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে এই টি-শার্ট হস্তান্তর করেন।

রুবানা হক বলেন, আমরা আশা করি সারা বছরই দেশব্যাপী জন্মশত বার্ষিকী উৎযাপন হবে। তিনি বলেন, খুবই দুঃখজনক, করোনার উৎপাতে আমরা এখন একটু পরাস্থ। তবুও আমরা লাল-সবুজের টি শার্টের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করবো। সবার মধ্যে মুজিব বেঁচে থাকুক। যত কাজ হচ্ছে সবগুলোর মাঝেই যেন বঙ্গবন্ধুর আদর্শ থাকে। আমরা বলি ওনার (বঙ্গবন্ধুর) নাম, তবে বঙ্গবন্ধু আদর্শকে আসলে কতজন ধারণ করি, এটাও ভাবতে হবে।

রুবানা হক বলেন, পোশাক খাতে একটা ভীষণ কষ্টের সময় যাচ্ছে, সংগ্রামের সময় যাচ্ছে। তবুও বাঙালি কখনো পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।

অনুষ্ঠানে কামাল চৌধুরী বলেন, মুজিব বর্ষের আয়োজনের সাথে যুক্ত হতে অনেক প্রতিষ্ঠান আসছে। মুজিব বর্ষের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করতে সবধরনের পরিবেশ তৈরি করাই ছিল। লক্ষাধিক লোকের সমাগমের প্রস্তুতি ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে এই প্রোগ্রামটিকে আমরা ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছরজুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। সবার সম্মিলিত সহায়তায় উৎসব পালিত হবে। বিজিএমইএকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।

বিডি প্রেসরিলিস /১৫ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫