নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মিরপুর-১ নম্বরে ’স্যামসাং স্মার্ট প্লাজা’ নামে নতুন আউটলেট চালু করা হয়েছে।সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ক্রেতারা সেখান থেকে স্যামসাংয়ের সব ধরনের পণ্য কিনতে পারবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কমিশনার ইকবাল হোসাইন টিটু, ফেয়ার ইলেকট্রনিক্সের অপারেশন ডিরেক্টর ফিরোজ মোহাম্মদসহ অতিথিরা ফিতা কেটে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন।এ সময় চ্যানেল সেলস হেড এসএম সাইফুল ইসলামসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল স্যামসাং পণ্য সেরা অফারে এবং বিশেষ ছাড়ে কেনা যাবে সেখান থেকে। ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার ও স্মার্ট ফোনের প্রদর্শনী ও ক্রয়ের সুযোগ থাকছে সেখানে।
এর বাইরে টিভি, ফ্রিজ ও এসিতে এক্সচেঞ্জ অফার, কিস্তি, ইএমআই, ফ্রি হোম ডেলিভারি, ফ্রি ইন্সস্টলেশনের সুবিধাও থাকছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
বিডি প্রেসরিলিস / ১৯ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫