Follow us

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

 

নিজস্ব প্রতিবেদক :: মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশি ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর জনসংযোগ সংস্থা হিসেবে দায়িত্ব পেল মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। সম্প্রতি মিনিস্টার হাই-টেক পার্কের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের জনসংযোগ সেবাবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, মিনিস্টার হাই-টেক পার্কের সকল ধরনের জনসংযোগের দ্বায়িত্ব পালন করবে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ থেকে কোম্পানিটির ফাউন্ডিং ম্যানেজিং পার্টনার এন্ড ডিরেক্টর তারিকুল সুমন ও কো-ফাউন্ডার এন্ড ডিরেক্টর শ্রাবণ সাগর।

এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “মিডিয়াকোয়েস্ট আমাদের জনসংযোগ পার্টনার হিসেবে এখন থেকে কাজ করবে। তাদের তরুণ, উদ্দ্যমী ও আত্ববিশ্বাসী একটি টিম আছে; যারা আমাদের জনসংযোগের সকল কার্যক্রম নিষ্ঠার সাথে ভালো ভাবেই করতে পারবে বলে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো”।

মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ এর ফাউন্ডিং ম্যানেজিং পার্টনার ও ডিরেক্টর তারিকুল সুমন বলেন, “মিনিস্টার দেশেই বিশ্বমানের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এমন একটি ব্র্যান্ডের পার্টনার হিসেবে কাজ করার সু্যোগ পেয়ে আমরা আনন্দিত”।

বিডি প্রেসরিলিস / ১১ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫