Follow us

মিনিস্টারের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::  এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার জানিয়েছে, শনিবার ঢাকার র‌্যাডিসন হোটেলে ২০২১ সালের ‘মিনিস্টার বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়।কোম্পানির ডিলার এবং শো-রুম ইনভেস্টরদের উপস্থিতিতে এ সম্মেলনে মিনিস্টারের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, নতুন পণ্যসম্ভার ও গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেরদৌস আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। শুভেচ্ছা বক্তব্য দেন মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু।বাণিজ্য মন্ত্রী বলেন, “দেশীয় কোম্পানি হিসেবে মিনিস্টার গ্রুপ আমাদের দেশে জনপ্রিয় একটি ব্র্যান্ড। তারা দেশেই তাদের পণ্য তৈরি করছে এবং দেশব্যাপী পৌঁছে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

মেয়র আতিকুল ইসলাম বলেন, “১৯৮৬ সালে আমার বাসায় ২০টা মেশিন দিয়ে প্রথম ব্যবসা শুরু করেছিলাম। এই মুহুর্তে আমার কোম্পানিতে ১৯ হাজার কর্মী। নিজের ইচ্ছাশক্তি, মেধা এবং শ্রম নিয়ে কাজ করলে সফলতা আসবেই। মিনিস্টার গ্রুপও আজ যে অবস্থানে, তার জন্য আমাদের রাজ্জাক ভাইও তার ইচ্ছাশক্তি, মেধা এবং অক্লান্ত শ্রম দিয়ে ইলেক্ট্রনিক্স জগতের একজন সফল নেতা।”

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আপনাদেরকে নিয়ে আমরা আগের থেকে আরো সোচ্চার হয়ে একসাথে কাজ করব। এক সাথে কাজ করে জ্বলে উঠতে চাই।”মিনিস্টার গ্রুপের অ্যাডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহ আলম, সিএফও ফখরুল ইসলাম, এফসিএ এবং মিনিস্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কনফারেন্সে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন সংগীত শিল্পী কণা। সবশেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

বিডি প্রেসরিলিস / ৬ এপ্রিল ২০২১ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫