Follow us

মিডরেঞ্জের নতুন ফোন আনছে ভিভো

 

নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের প্রথম দুই মাসেই দেশের বাজারে ওয়াই সিরিজের দু’টি স্মার্টফোন এনেছিলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এর মধ্যে একটি হলো-ভিভো ওয়াই১২এস এবং অন্যটি ভিভো ওয়াই৫১। এরই ধারাবাহিকতায় এবার আরো একটি ওয়াই সিরিজের স্মার্টফোন নিয়ে আসছে ভিভো। নতুন এই ফোনের মডেল ভিভো ওয়াই২০জি।

আজ ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে বাংলাদেশি গ্রাহকরা ভিভো ওয়াই২০জি এর জন্য প্রি বুকিং দিতে পারছেন। প্রি বুকিংয়ের এ সুযোগ চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে অবসিডিয়ান ব্ল্যাক ও পিওরিস্ট ব্লু রঙে।বাংলাদেশে ভিভো ওয়াই২০জি এর মূল্য মাত্র ১৭ হাজার ৯৯০ টাকা।

ভিভো ওয়াই২০জি-তে আছে ৫০০০ এমএএইচ সক্ষমতার শক্তিশালী ব্যাটারি এবং ১৮ ওয়াটের ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তি। সাথে আরো রয়েছে ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫১ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে; যেখানে স্ক্রিন টু বডি রেশিও হলো ৮৯% এবং রেজ্যুলোশন ১৬০০ x৭২০ (এইচডি প্লাস) । ওয়াই১২এস এর মতো ভিভো ওয়াই২০জি’তেও যুক্ত করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অনস্ক্রিন মোডে ফোন আনলক করা যায় মাত্র ০ দশমিক ১৭ সেকেন্ডে।

ভিভো ওয়াই২০জি পরিচালিত হচ্ছে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১১ দিয়ে। এ স্মার্টফোনটিতে আরো আছে চমৎকার তিনটি ব্যাক ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা।

এর আগে প্রতিবেশি দেশ ভারতেও ব্যাপক সাড়া ফেলে ভিভোর ওয়াই২০জি স্মার্টফোন। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের মার্কেটে যাত্রা শুরু করতে চাচ্ছে ভিভোর ওয়াই২০জি।

বিডি প্রেসরিলিস /২৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫