Follow us

মাস্টারকার্ড-ইবিএলের সহযোগিতায় পেপারফ্লাইয়ের ‘ক্যাশলেস পে’

নিজস্ব প্রতিবেদক :: ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে পেপারফ্লাই আজ মাস্টারকার্ড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি ডিজিটাল পেমেন্ট অন ডেলিভারি সল্যুশন-‘ক্যাশলেস পে’ উদ্বোধন করেছে।

যেসব ক্রেতা অনলাইনে অর্ডার দিয়ে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে পণ্য নিজেদের দোরগোড়ায় পেতে চান তাঁরা পেপারফ্লাই এর নতুন এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে এখন থেকে পণ্য গ্রহণের সময় নগদে মূল্য পরিশোধের (ক্যাশ অন ডেলিভারি-সিওডি) পরিবর্তে ডিজিটাল উপায়ে মূল্য পরিশোধ করতে পারবেন। সারা দেশেই মিলবে এই সেবা।

নতুন এই ‘ক্যাশলেস পে’ সেবাটি হলো একটি অগ্রসর প্রযুক্তিভিত্তিক সমাধান। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর মাধ্যমে মাস্টারকার্ডের পেমেন্ট টেকনোলজির সহযোগীতায় সেবাটি নিশ্চিত করবে পেপারফ্লাই। ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে দেশে এটি প্রথম সেবা, যার জন্য কোনো পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের প্রয়োজন নেই।

ক্রেতারা পেপারফ্লাইর সরবরাহ করা পণ্যের দাম পরিশোধ করতে নিজেদের স্মার্টফোন ব্রাউজার ও তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই সহজে ক্যাশলেস পে’র মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। সময়োপযোগী এই উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক অনলাইনে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে যাবে।

ই-কমার্স তথা অনলাইন প্ল্যাটফর্ম ক্রেতা-ভোক্তাদের ঘরে বসেই ডিজিটাল উপায়ে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্ত মনে নিজেদের প্রয়োজীয় পণ্যসামগ্রী কেনার সুযোগ এনে দিয়েছে। মাস্টারকার্ডের সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, সারা বিশ্বে ক্রেতারা এখন সশরীরে দোকানে বা সুপারশপে যাওয়ার চেয়ে ঘরে বসে ই-কমার্স বা অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটায় ঝুঁকছেন।

মাস্টারকার্ড এর সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৬ জন জানিয়েছেন যে তাঁরা বর্তমান করোনাকালে গতানুগতিক ধারা ছেড়ে অনলাইনভিত্তিক লেনদেন করছেন এবং করোনার পরেও স্থায়ীভাবে এই পদ্ধতিতে কেনাকাটা করতে চান। আবার প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ জানিয়েছেন, তাঁরা করোনার পরে নগদ অর্থ ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করছেন।

বর্তমানে বাংলাদেশে অনলাইনভিত্তিক কেনাকাটার দাম পরিশোধের ক্ষেত্রে ৯৫ শতাংশই সম্পন্ন হয়ে থাকে ক্যাশ-অন-ডেলিভারি (সিওডি) অর্থাৎ ক্রেতার পণ্য পেয়ে নগদ অর্থ প্রদানের মাধ্যমে। কোভিড-১৯ মানুষকে নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্টর দিকে নিয়ে যাচ্ছে। ব্যাংক নোট বা নগদ টাকা স্পর্শ করাও এখন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, এমন আশঙ্কা থাকায় মানুষ ক্রমান্বয়ে ক্যাশ লেস লেনদেনে ঝুঁকে পড়ছে।

পেপারফ্লাইর চীফ মার্কেটিং অফিসার (সিএমও) রাহাত আহমেদ এ প্রসঙ্গে বলেন, “আমাদের এই উদ্যোগ ডিজিটাল বা প্রযুক্তিভিত্তিক সেবা ই-কমার্স ইকো-সিস্টেমের প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে এখন থেকে ক্রেতা-ভোক্তাদের সামনে যেমন ক্যাশলেস উপায়ে পণ্যের দাম পরিশোধের নতুন বিকল্প এসে গেছে তেমনি আমাদের মতো অনলাইন মার্কেটপ্লেস এবং অনলাইনে পণ্য বিক্রয়কারীদের জন্যও দ্রুত নগদ অর্থ প্রবাহের সুযোগ তৈরি হয়েছে।

প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমে একসঙ্গে এভাবে ক্রেতা-ভোক্তা উভয়ের জন্যই পণ্য ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে নগদ অর্থের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা সম্ভব নয়। কারণ তা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের নতুন সেবা চালুর সুবাদে সমগ্র অনলাইন ইকো-সিস্টেমে নগদ অর্থের লেনদেন প্রচলিত ব্যবস্থার চেয়ে অধিকতর দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে। আমরা আশা করি, এখন থেকে অনলাইনে পণ্য বিক্রেতারা আরো বেশি পরিমাণে বিনিয়োগে উদ্বুদ্ধ হবেন এবং ই-কমার্সের বিকাশে জোরালো ভূমিকা রাখবেন।”

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, “ইবিএল সব সময়ই তার গ্রাহকদের নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দেয়। কোভিড- ১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই আমরা বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা কঠোরভাবে অনুসরন করে আসছি।

পেপারফ্লাইর সঙ্গে ক্রেতা-ভোক্তাদের জন্য অনলাইনে পণ্যের অর্ডার দিয়ে ক্যাশলেস উপায়ে মূল্য পরিশোধের এমন একটি সময়োপযোগী সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ডিজিটাল পেমেন্ট বা প্রযুক্তিভিত্তিক সেবার মাধ্যমে লেনদেন করার বিষয়ে দেশের ভোক্তাদের বিশ্বাস দিনদিন বাড়ছে। এভাবে নতুন ওই ‘ক্যাশলেস পে’ সেবাটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি, এই সেবা চালুর মাধ্যমে ডিজটাল বাংলাদেশ গঠনের রুপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের রুপকল্প বাস্তবায়নে সহয়তা করতে মাস্টারকার্ড তার পার্টনারদের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে চলেছে, যাতে নিত্যনতুন ডিজিটাল পেমেন্ট সেবা সহজলভ্য করে তোলা যায়।” তিনি আরো বলেন, ”বর্তমান কোভিড- ১৯ মহামারির দুঃসময়ে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট সেবা জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জনগণ এখন নগদ অর্থে লেনদেন কমিয়ে ডিজিটাল উপায়ের লেনদেনের দিকে ঝুঁকছেন। মাস্টারকার্ড বিশ্বাস করে, কোভিড- ১৯ মহামারির পরেও এই ডিজিটাল উপায়ে লেনদেন অব্যাহত থাকবে। নতুন এই ‘ক্যাশলেস পে’ সেবা চালুর ফলে ভোক্তা-গ্রাহকেরা নিরাপদে ও স্বাচ্ছন্দে লেনদেন করতে পারবেন। তাঁরা অনলাইনে নিজেদের অর্ডার করা পণ্যের ডেলিভারি বা পণ্য হাতে পাওয়ার পরে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।”

বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫