Follow us

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার

 

নিজস্ব প্রতিবেদক :: উবার লকডাউনের দিনগুলোতে অভিনব নিয়ম চালু করেছে। ব্যবহারকারী যদি মাস্কসহ সেলফি তুলে চালককে পাঠায় তবেই সে গাড়ি নিয়ে আসবে। করোনাভাইরাসের প্রকোপ ও লকডাউন থেকে বেরিয়ে আসার পরও যাত্রী ও চালকদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে প্রতিষ্ঠানটি। মানুষের উবার পরিষেবার উপর আস্থা অর্জনের লক্ষ্যে নতুন স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকলের অংশ হিসাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

ভারতে নতুন নিয়ম সোমবার থেকে কার্যকর হবে। কিন্তু নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, সে বিষয়ে নজর রাখতে অ্যাপের মধ্যে নতুন টুল এনেছে সংস্থা। যেখানে মাস্কসহ সেলফি তুলে প্রমাণ দিতে হবে আপনি মাস্ক পরেই যাত্রা করছেন উবারে।একইভাবে চালককে অনলাইন যাওয়ার আগে তাকেও ছবি তুলে একই নিয়ম পালন করতে হবে। সংস্থার তরফে সেলফি যাচাইয়ের পরই যাত্রা করতে পারবেন। মাস্ক না থাকলে বুকিং বাতিল হয়ে যাবে।

বিশ্বব্যাপী ভাইরাসের কামড়ে লকডাউন জারি করার পর উবার পরিষেবায় বিরাট মন্দা থেকে দেখা যায়। উবার জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে, তাদের স্বাস্থ্য রক্ষার্থে তারা মাস্ক ও স্যানিটাইজিংয়ের জন্য অতিরিক্ত পাঁচ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে। গাড়িতে চালক সহ যাত্রী সংখ্যা থাকবে তিনজন।

উবার প্রোডাক্ট ম্যানেজার কানসাল বলেন, উবরের সঙ্গে রেস্তোরাঁর অংশীদারদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে, উবার ইটসের জন্য একই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং বেশিরভাগ ইউরোপ এবং লাতিন আমেরিকার উবর চালকদের মুখে মাস্ক না থাকলে অনলাইনে অনুমতি দেওয়া হবে না।নতুন নিয়ম জুনের শেষের মধ্যে কার্যকর হবে এবং স্থানীয় জনস্বাস্থ্যের প্রয়োজনে পর্যালোচনা করা হবে। চালক এবং যাত্রীরা যদি মাস্ক পরা না থাকে, তবে উভয়কেই রেটিং দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি আপডেট করা হবে।

বিডি প্রেসরিলিস /১৫ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫