Follow us

মাসে ৩০০ টাকায় সবার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট

 

নিজস্ব প্রতিবেদক :: মাসিক ৩০০ টাকা খরচে সবার জন্য উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সেবা নিয়ে এলো বিডিকম অনলাইন লিমিটেড। প্রতিষ্ঠানটি বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর আরমান। তিনি বলেন, ‘বিডিকম নিয়ে এলো সবার জন্য ইন্টারনেট সেবা স্মাইল ব্রডব্যান্ড।’ এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার গাজী জেহাদুল কবীর, সিআইও আনোয়ার হাসিন সাবির প্রমুখ।

এস এম গোলাম ফারুক আলমগীর আরমান বলেন, নতুন ধারার এক ব্রডব্যান্ড সেবা সবার জন্য ইন্টারনেট যার মাধ্যমে সারাদেশে ইন্টারনেট হবে সাশ্রয়ী ও সহজলভ্য। স্মাই্ল ব্রডব্যান্ডের রয়েছে ব্রোঞ্জ ইকোনমি প্যাকেজ। যার জন্য একজন গ্রাহককে প্রতিমাসে দিতে হবে ৩০০ টাকা। এই সংযোগে থাকছে আনলিমিটেড ডাউনলোড যা কোনও ধরনের ফেয়ার ই্উসেজ প্ল্যান এবং ডেটা ক্যাপ ছাড়াই ব্যবহার করা যাবে।

বর্তমানে বিডিকমের ১০ হাজারের বেশি ব্রডব্যান্ড গ্রাহক আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই হার প্রতিনিয়ত বাড়ছে। বিডিকমের দাবি অনুযায়ী এটিই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন দামের ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতেও এই ইন্টারনেট সেবা পৌঁছে গেছে বলে জানানো হয়। সেখানে আগে সর্বনিম্ন ৫০০ টাকায় (মাসিক খরচ) ইন্টারনেট ব্যবহার করতো তরুণরা। বর্তমানে তারা ৩০০ টাকায় ইন্টারনেট ব্যবহার করছে। তাদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা জানতে চাইলে এস এম গোলাম ফারুক আলমগীর আরমান জানান, সেখানকার তরুণরা তাকে জানিয়েছে তারা আগের চেয়ে বর্তমান সংযোগে বেশি গতির ইন্টারনেট পাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজে ১০ জন গ্রাহককে একসঙ্গে এই সংযোগ নিতে হবে এবং প্রত্যেকে ৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস ব্যান্ডউইডথ পাবেন। সবার জন্য ইন্টারনেটের আওতায় আরও ২টি প্যাকেজ রয়েছে। একটি স্মাইল ব্রোঞ্জ ফ্লেক্সিবল, অন্যটি স্মাইল ব্রোঞ্জ ইজি। ব্রোঞ্জ ফ্লেক্সিবল প্যাকেজের আওতায় ৫ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৪০০ টাকা। ব্রোঞ্জ ইজি প্যাকেজের আওতায় ২ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৫০০ টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিটি প্যাকেজের সঙ্গে নিরাপদ ইন্টারনেট (প্যারেন্টাল কন্ট্রোল), আইপিটিভি, আইপি টেলিফোনি সেবা গ্রাহক হওয়ার সুযোগ অফার হিসেবে থাকবে। অফার উপভোগ করা যাবে ডিজিটাল বাংলাদেশ মেলায়ও। বর্তমানে দেশের ১৪টি জেলায় এই সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়। শিগগিরই সারাদেশে এই সেবা পৌঁছতে চায় প্রতিষ্ঠানটি।প্যাকেজেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://www.smile.com.bd/ ওয়েবসাইটে লগইন করে।

বিডি প্রেসরিলিস /১৫ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫