Follow us

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২ ডিএমডি

 

নিজস্ব প্রতিবেদক :: মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন শামীম আহমেদ ও নুরুল ইসলাম। শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুজনকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়ার খবর জানিয়েছে।

এর আগে শামীম আহমেদ ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং নুরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

শামীম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান এ অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নেন। ১৯৯২ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে এবং ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন।নুরুল ইসলাম ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে এবং ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন।

বিডি প্রেসরিলিস / ০১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫