নিজস্ব প্রতিবেদক :: মানি লন্ডারিং প্রতিরোধে প্রচলিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে পরিবেশকদের পরামর্শ দিয়েছে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। সোমবার সারাদেশের পরিবেশকদের নিয়ে আয়োজিত ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৯’-এ এমন পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে বিকাশের দুই শতাধিক পরিবেশক অংশগ্রহণ করেন। সেখানে এন্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম (এএমএল-সিএফটি) বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি আগামী বছরের ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সর্বোচ্চ আইন প্রতিপালনকারী প্রতিষ্ঠানগুলোর একটি বিকাশ।
তিনি পরিবেশকদের উদ্দেশে বলেন, কমপ্লায়েন্স একটি অংশগ্রহণমূলক বিষয়। যা আমাদের সমৃদ্ধি এবং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আমরা কঠোরভাবে নিয়ম মেনে চলব এবং প্রতিটি গ্রাহকের আর্থিক লেনদেন নিরাপদ ও সুরক্ষিত করতে সচেষ্ট থাকব।সম্মেলনে দেশের সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা পৌঁছে দিতে পরিবেশকদের অবদানের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, যেকোনো ব্যবসা, যেখানে সামাজিক উন্নয়ন মূল লক্ষ্য, সেখানে গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। দারুণ কিছু করা কেবল তখনই সম্ভব, যখন আমরা নিয়মকানুন সঠিকভাবে মেনে চলি এবং সেবা দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখি। আর পরিবেশকদের দায়িত্বশীলতা গ্রাহকসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এছাড়াও সম্মেলনে সারাদেশের সব কয়টি অঞ্চলের সেরা পরিবেশকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রেসরিলিস / ২০ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫