নিজস্ব প্রতিবেদক :: করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়ে সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। প্রতিদিন নতুন নতুন উদ্যোগ আর সাহায্য সহযোগিতায় তাকে পাচ্ছেন এলাকার জনগণ। এসব উদ্যোগের কারণে চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু স্থানীয়দের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কেউ কেউ আবার তাকে ‘মানবিক চেয়ারম্যান’ বলেও ডাকেন।
লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জ উপজেলায় সনাক্ত হয়েছে করোনায় আক্রান্ত রোগী। ফলে বেড়েছে ঝুঁকি। লকডাউন করা হয়েছে জেলা। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজনের চরম দুর্দিন যাচ্ছে। কষ্টে আছেন মধ্যবিত্তরাও। তাদের কথা চিন্তা করে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ব্যতিক্রমী সব উদ্যোগ গ্রহণ করেন। তার উপজেলায় চালু করেছেন ‘ডাক্তার যাবে বাড়ি’ নামে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম। এ ছাড়াও ইউনিয়নে ইউনিয়নে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন প্রতিনিয়ত। সুরক্ষা পোশাকসহ ভিন্ন উপকরণ দিয়ে চিকিৎসকদের সহায়তা করেছেন তিনি। মার্চ থেকে আজ পর্যন্ত তিনি নিজ হাতে দোকানের সামনে সামাজিক দূরত্বের বৃত্ত অঙ্কন ও গভীর রাতে রাস্তায় রাস্তায় জীবানু নাশক স্প্রে করেন। একই সময় তিনি সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে বিতরণ করেন ১০ হাজারের বেশি ব্যাগ খাদ্যসামগ্রী। তিনি লক্ষ্মীপুর পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে বিভিন্ন রকমের সবজি বিতরণও করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, ‘রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য সহযোগীতা করে যাচ্ছি। এসব কার্যক্রম সামনেও অব্যহত থাকবে।’সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাছেল বলেন, ‘গত মার্চ থেকে শুরু হওয়া এসব কার্যক্রম এখনো চলমান রয়েছে। জীবনের পরোয়া না করে টিপু ভাই উপস্থিত থেকে নিজ হাতে মানুষের মধ্যে এ সব সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও টিপু ভাই মধ্যবৃত্ত শ্রেণির মানুষের জন্য হেল্প লাইন চালু করেছেন। হেল্পলাইনের মাধ্যমে ইতোমধ্যে কয়েক হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তাছাড়া তার উদ্যোগে ৫০% ছাড়ে ভ্রাম্যমাণ নিত্যপণ্য বিক্রির দোকান চালু করা হয়েছে। সেখানে পণ্যক্রয়ে অক্ষমদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হচ্ছে। এ সব কার্যক্রম তার নিজস্ব তহবিলের অর্থ দিয়ে করা হচ্ছে।’
বিডি প্রেসরিলিস /০৪ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫