Follow us

মহামায়া লেক ঘুরে এলো স্পা’র ‘ব্যালেন্সড-লাইফ’ গল্প বিজয়ীরা

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা’র আয়োজনে ‘ব্যালেন্সড-লাইফ’ গল্প প্রতিযোগিতার বিজয়ীরা সম্প্রতি মীরসরাই এর মহামায়া লেক ঘুরে এসেছে। ‘ব্যালেন্সড-লাইফ’ গল্প প্রতিযোগিতার পুরস্কার হিসেবে এই আয়োজন করা হয়।

এই গল্প প্রতিযোগিতার ১৫ জন বিজয়ী ৩ দিন, ২ রাতের এই ভ্রমণের সুযোগ পায়। ভ্রমণের অংশ হিসেবে খৈয়াছড়া ঝর্ণা পরিদর্শন, মহামায়া হ্রদে কায়াকিং, ক্যাম্প ফায়ার, তাঁবুতে রাত্রিযাপন, মজার গেমসসহ নানান আয়োজনে অপরূপ সৌন্দর্য উপভোগ করেছে বিজয়ী দলটি।
প্রতিযোগিতার বিজয়ী নেওয়াজ চৌধুরী বলেন, ছোট-বড় অসংখ্য পাহাড়ের মাঝখানে অবস্থিত মহামায়া লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝরনা। স্বচ্ছ পানির জলাধারের চার পাশ সবুজ চাদরে মোড়া এই লেকটি, যা আমাদের মন মুগ্ধ করে তুলেছে। আমাদের এমন একটি সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ করে দেওয়ায় স্পা কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতার আয়োজক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, কর্মব্যস্ত মানুষের মধ্যে ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের ধারণাকে উৎসাহিত ও উন্নীত করার জন্য আমরা ‘ব্যালেন্সড-লাইফ’গল্প প্রতিযোগিতা শুরু করি। এই গল্প প্রতিযোগিতার সেরা ১৫ জনকে নিয়ে আমরা চট্টগ্রামের মহামায়া লেক ঘুরে আসি।

বিডি প্রেসরিলিস /২৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫