Follow us

মতিঝিলে শাহ্জালাল ব্যাংকের বুথ

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মতিঝিলে দ্বিতীয় ব্যাংকিং বুথ চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসই এনেক্স বিল্ডিংয়ে মঙ্গলবার এই বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন, ইমতিয়াজ ইউ আহমেদ, ঢাকা প্রধান শাখার ব্যবস্থাপক নাসিম সেকান্দার, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদ হোসাইন, মতিঝিল শাখার ব্যবস্থাপক এনামুল হক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু এবং কোম্পানি সচিব আবুল বাশার।

আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, “মতিঝিল এবং দিলকুশা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩টি শাখা চালু রয়েছে কিন্তু গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আজকের এই ব্যাংকিং বুথের উদ্বোধন করা হল। টিকাটুলি থেকে শাপলা চত্ত্বর এলাকার গ্রাহকরা এখন এই বুথ থেকে টাকা উত্তোলন এবং জমাসহ আরো অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।”

বিডি প্রেসরিলিস / ০১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫