Follow us

ভিসা কার্ড থেকে বিকাশে টাকা পাঠাতে চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: খুব শিগগিরই বিকাশের গ্রাহকরা সব ধরনের ভিসা কার্ড থেকে তাদের একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এ লক্ষ্যে পেমেন্ট টেকনোলজিতে বিশ্বের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান ভিসা -এর সাথে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ -এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় গ্রাহক, বাংলাদেশে ইস্যুকৃত ভিসার ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ সেবার মাধ্যমে তার একাউন্টে টাকা পাঠানোর সুবিধা পাবেন। ফলে, যে কোন সময়, যে কোন স্থান থেকে বিকাশ অ্যাপে লগইন করে ‘অ্যাড মানি’ অপশনে ভিসা কার্ডের তথ্য দিয়ে সহজেই এবং নিরাপদে একাউন্টে টাকা যুক্ত করার সুযোগ তৈরি হবে। ভিসা এবং বিকাশের মধ্যে সংযোগ তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেবে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

ভিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র, ইবিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বিকাশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন। ভিসার সাউথ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট লিডার সৌম্য বসু, ইবিএল এর হেড অব রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চীফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ভিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করতে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা গর্বিত। এই সেবায় আমাদের অগণিত গ্রাহকরা তাদের বিকাশ একাউন্টে ভিসা কার্ড থেকে টাকা পাঠানোর সুবিধা পাবেন। মূল্য পরিশোধের ক্ষেত্রে মোবাইল পেমেন্টের গ্রহণযোগ্যতা বাড়ার প্রেক্ষাপটে ভিসা এদেশের ডিজিটাল পেমেন্টের অগ্রগামীদের সাথে পার্টনারশিপ অব্যহত রাখবে।

ইবিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, বিকাশ ও ভিসার এই চুক্তি ডিজিটাল বাংলাদেশের জন্য এক অনন্য পদক্ষেপ, যা ক্যাশলেস পেমেন্টের ইকোসিস্টেম তৈরি করবে এবং কার্ড ব্যবহারকারীদের আরো বেশি জায়গায় পেমেন্টের অপশন তৈরি করবে।

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, এই পার্টনারশীপ ভিসা ও বিকাশ উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদেরই আরো উন্নত সেবার অভিজ্ঞতা দেবে। সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের আর প্রয়োজন পড়বে না। এছাড়াও, এটি ভিসা এবং ব্যাংকগুলোকে সাধারণ মানুষের জন্য আরো উদ্বাবনী সেবা আনতে উদ্ধুদ্ব করবে, যা বিকাশের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে যাবে।

পরবর্তীতে ভিসা ক্রেডিট কার্ডের বিলও বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু হবে। দেশে প্রথমবারের মত চালু হতে যাওয়া এই সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর ক্রমবর্ধমান গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে দ্রুত, নিরাপদ, ঝামেলামুক্ত এক অভিজ্ঞতা দেবে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

বিডি প্রেসরিলিস / ২৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫