Follow us

ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম

 

নিজস্ব প্রতিবেদক ::  শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ চুক্তিটির বিষয়ে ঘোষণা করে ভিভো। চুক্তিটির অংশ হিসেবে প্রিমিয়াম ভি সিরিজের প্রচারণায় এখন থেকে বিদ্যা সিনহা মীমকে ভিভোর বিভিন্ন ভিজ্যুয়ালগুলিতেও দেখা যাবে।

বাংলাদেশে ভি সিরিজের মান বাড়াতে এবং এ সম্পর্কে গ্রাহকদেরকে জানাতে ভিভো বিভিন্ন তারকাদের সাথে বিভিন্ন সময় ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এরই অংশ হিসেবে এবার ভি সিরিজের প্রচারণায় যুক্ত হলেন বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

বিদ্যা সিনহা মীম টিভি এবং সিনেমা জগতে বহুল জনপ্রিয় একজন অভিনেত্রী। অনুকরণীয় ব্যক্তিত্বের মাধ্যমে বিদ্যা সিনহা মীম ইতিমধ্যেই যুব সমাজের কাছে প্রেরণায় পরিণত হয়েছেন। আর সে কারণে মীম-ই তারুণ্যধর্মী ব্র্যান্ড ভিভোর পছন্দের তালিকায় অন্যতম পছন্দের একজন। গত বছর ভি২০ সিরিজ বাজারে আসার পর থেকেই তিনি ভিভো পরিবারের অংশে পরিণত হয়েছেন। বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের সাথে ভিভো’র সম্পর্ক আরো শক্তিশালী করতে এই চুক্তি সহযোগিতা করবে।

বিদ্যা সিনহা মীম বলেন, ‘তারুণ্যের ব্র্যান্ড ভিভো’র প্রিমিয়াম স্মার্টফোন ভি সিরিজের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। বেশ আগে থেকেই আমি ভিভো’র একজন ভক্ত। ইতিমধ্যেই আমি ভিভোর কয়েকটি প্রডাক্টের জন্য বেশ কিছু কাজ করেছি। তরুণ প্রজন্মের পছন্দ এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের বলে আমি মনে করি।’

ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহামেদ বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি-সিরিজের জন্য বিদ্যা সিনহা মীমের সাথে অংশীদারিত্ব স্থাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভি -সিরিজের অন্যতম বৈশিষ্ট্য এর স্নিগ্ধ ডিজাইন; আর প্রাণবন্ত গ্রাহকদের জন্য এর ক্যামেরার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি। বিদ্যা সিনহা মীম স্মার্টফোন ব্যবহারকারী নতুন প্রজন্মের জন্য উপযুক্ত একজন প্রতিনিধি। দেশজুড়ে সর্বস্তরে, বিশেষ করে তরুণদের কাছে রয়েছে তার প্রশংসনীয় ব্যক্তিত্ব। বিদ্যা সিনহা মীম আমাদের ভিভো ভি সিরিজের সামগ্রিক স্থানীয় সংযোগ বাড়িয়ে তুলবেন বলে আমরা আশা করি।’

বিডি প্রেসরিলিস / ২৪ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫