Follow us

ভিন্ন ধরনের উদ্যোগ ‘বেনাউল দ্য পাইপারের’ যাত্রা

নিজস্ব প্রতিবেদক :: দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো দেশের প্রথম পেশাদার ‘গল্প বলা’ (স্টোরি টেইলিং) এবং ‘গল্প বলা শেখানো’র (স্টোরি কোচিং) প্রতিষ্ঠান বেনাউল দ্য পাইপার।আগ্রহী ব্যক্তি, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, বিপণনকর্মী, উদ্যোক্তা, ম্যানেজার এবং প্রতিষ্ঠানের নীতি নির্ধারকদের নিজেদের গল্প খুঁজতে, আরও ভালো গল্প বলতে প্রশিক্ষণ দেবে বেনাউল দ্য পাইপার।

প্রাথমিকভাবে বিজনেস, লিডারশিপ, স্টার্টআপ, ডেটা, সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল গুড এই ছয় বিষয়ে কর্মশালার মাধ্যমে স্টোরি টেইলিং শেখাবে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও বেনাউল দ্য পাইপার উদ্যোক্তা ও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য এলিভেটর পিচ এবং ব্র্যান্ড স্টোরি টেইলিংয়ের সেবা দেবে।

উদ্যোগটি নিয়ে সামনে এসেছেন বেনাউল দ্য পাইপারের প্রতিষ্ঠাতা ও স্টোরি কোচ হিসেবে আছেন হাসান বেনাউল ইসলাম।গত দেড় দশক ধরে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্টোরি টেইলার হিসেবে কাজ করেছেন।

কেনো এমন উদ্যোগ নিয়ে হাজির হলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের জীবনটা আসলে অসংখ্য গল্পের যোগফল। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি আমরাও গল্প ছাড়া থাকতে পারি না। আমাদের প্রতিদিনের যোগাযোগের প্রায় ৬৫ শতাংশ সময় আমরা গল্প বলে থাকি। একারণেই হয়তো আমরা গল্পের শক্তিটা উপলদ্ধি করতে পারি না। গল্প দিয়ে কিন্তু দুনিয়া বদলানো সম্ভব।

বেনাউল বলেন, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত না চাইলেও লাখ লাখ কনটেন্ট আপনার সামনে হাজির হবে। একবার ভেবে দেখুন এসব কনটেন্টের কতটা সত্যিকার অর্থে কার্যকর হয়? এসবের কতটুকু আমরা বুঝতে পারছি এবং মনে রাখতে পারছি? হ্যাশট্যাগ যুগে আসলে কেউ কারও কথা মনোযোগ দিয়ে শুনে না। কেউ কাউকে বিশ্বাস করে না।

তিনি জানান, আপনি সন্তানকে নিয়ে কী স্বপ্ন দেখেন সেটা তার কাছে তুলে ধরতে পারছেন না। শিক্ষক যা পড়াচ্ছেন শিক্ষার্থীরা পরের দিন সেটা ভুলে যাচ্ছে। গ্রাহক আপনার কথা শুনছেন না, আপনিও আপনার কাস্টমারের কথা শুনছেন না। আপনি একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী আপনাকে ফান্ড দিচ্ছে না কারণ আপনি তাকে নাড়া দিতে পারছেন না।

বেনাউল জানান, এখনকার সময়ে অনেকেই অনুদান চেয়ে দাতা সংস্থার কাছে প্রেজেন্টেশন দেন। আপনার বক্তব্য থেকে দাতা এমন কিছু পেলেন না যা দেখে উদ্যোগটিকে সাহায্য করবে। প্রতিষ্ঠানের ভ্যালু, মিশন, ভিশন, স্ট্র্যাটেজি সহকর্মীদের সামনে তুলে ধরলেন কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। এমনকি কয়েকদিন পর দেখা গেল প্রেজেন্টেশনে কী ছিল আপনি নিজেই ভুলে গেছেন।

এমন সমস্যা শুধু আমার বা আপনার একার নয়। বিশ্বব্যাপী মানুষ এ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ সমস্যার সমাধান নিজের কাছেই বলে জানিয়ে বেনাউল বলেন, আপনাকে গল্প বা স্টোরি বলা শিখতে হবে। কোনো অডিও-ভিজুয়াল গল্প না বরং সনাতন গল্প বলাই পারে আপনার সমস্যার সমাধান দিতে।বেনাউল দ্য পাইপার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে গিয়ে।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫