Follow us

ভাইব্রেন্ট’র বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক :: ভাইব্রেন্ট সারাদেশে আধুনিক চিন্তা চেতনার মানুষের কাছে বর্তমান সময়ে প্রথম পছন্দ হিসেবে স্থান করে নিয়েছে। স্বল্পতম সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রায় ৮০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে ভাইব্রেন্টের শো-রুম গুলোতে। এর প্রডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছে।

রবিবার নতুন ঢাকা খ্যাত পূর্বাচল আমেরিকান সিটিতে ইউএস-বাংলা ফুট ওয়্যার এর ব্র্যান্ড ভাইব্রেন্ট’র বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা দেশ থেকে ভাইব্রেন্ট এর বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস, রিটেইল অপারেশন ম্যানেজার এস এম বেনজির সাকলাইন-সহ ভাইব্রেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইতিমধ্যে সারাদেশে ১৮টি শো-রুম নিয়ে এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্টসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে চলতি বছর প্রত্যেকটি জেলা শহরে উল্লেখযোগ্য সংখ্যক ভাইব্রেন্টের শো-রুম বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।

বিডি প্রেসরিলিস /১৩ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫