Follow us

 

নিজস্ব প্রতিবেদক ::  পিএসইএ বা শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষার বিষয়টি অত্যধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এই নিয়ে কর্মীদেরকে আরও সচেতন করতে ভবিষ্যতে অ্যাডভোকেসি কার্যক্রম জোরালো করা হবে।

বুধবার (৯ জুন) কক্সবাজারের একটি হোটেলে ‘সেইফ গাডিং অ্যান্ড পিএসইএ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা এই তথ্য তুলে ধরেন। ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) এই প্রশিক্ষণের আয়োজন করে। চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৩ জুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের এইচসিএমপি কর্মসূচির মানব সম্পদ বিভাগের (ট্রেনিং অ্যান্ড সেইফগার্ডিং) ম্যানেজার ফারজানা সিদ্দিকা। এতে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ব্র্যাকের লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভলপমেন্ট কর্মসূচির খন্দকার শফিকুল আলম এবং নিতু বড়ুয়া। এছাড়া ব্র্যাক এইচসিএমপির পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে ছিলেন শারমিন আক্তার ও সুতোনুকা বড়ুয়া টুপুর।

ব্র্যাক কর্মী, ব্র্যাকের অংশীদার, সুবিধাভোগী, স্বেচ্ছাসেবক, সরবরাহকারী, রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির সকল মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে ব্র্যাকের সকল কর্মীদের এবং শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষা বিষয়ক সচেতনতা গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ব্র্যাকের এইসিএমপি এর আওতাধীন বিভিন্ন কর্মসূচি থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশ নিয়ে ফারজানা সিদ্দিকা বলেন, ব্র্যাক শুরু থেকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি ব্র্যাক এখন কর্মীদের সুরক্ষা, সক্ষমতা ও দক্ষতা উন্নয়নকেও অগ্রাধিকার দিচ্ছে।

এ সম্পর্কে ব্র্যাক এর মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক জানান, ‘সেইফগার্ডিং’ এখন এখন শুধু নারীদের বিষয় নয়, বরং নারী-পুরুষ নির্বিশেষে কর্মপরিবেশ ঠিক রাখতে এটি এখন অপরিহার্য বিষয়। যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাক ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা যাতে আরও সচেতন হয় এজন্য ভবিষ্যতে আরও অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণ করবে ব্র্যাক।

বিডি প্রেসরিলিস / ১০ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫