Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সৌজন্যে ৩য় বারের মতো অনুষ্ঠেয় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ এবছর ১১৭৫টি প্রকল্প জমা পড়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর ৩য় আসরে মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরষ্কার প্রদান করা হবে।

১২ অক্টোবর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি।

উল্লেখ্য, আগামী ৫ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় বেসিসের পাশে থাকবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এ লক্ষ্যে বেসিস-আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর আহ্বায়ক দিদারুল আলম।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, ডিএমডি এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, রিজওয়ান দাউদ শামস এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ প্রমুখ।উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বে-তে অনুষ্ঠিত হবে ।

বিডি প্রেসরিলিস / ১১ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫