Follow us

বেঙ্গল ডিজিটালের বিল দেয়া যাবে বিকাশে

 

নিজস্ব প্রতিবেদক ::  এখন থেকে দেশের জনপ্রিয় কেবল টিভি অপারেটর ‘বেঙ্গল ডিজিটাল’ এর ১ লাখেরও বেশি গ্রাহক ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। সারা দেশের গ্রাহকরা কোন চার্জ ছাড়াই বিকাশ অ্যাপ থেকে বিল পরিশোধের এই সুবিধা উপভোগ করতে পারবেন।

বিকাশের মাধ্যমে বিল পরিশোধ ব্যবস্থা বেঙ্গল ডিজিটাল টিভির গ্রাহকদের জন্য, বিশেষ করে কোভিডকালে সেবা নিরবচ্ছিন্ন করার পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় করবে। একই সাথে বেঙ্গল ডিজিটাল এর বিল ব্যবস্থাপনাকেও আরও সহজ করবে।

গ্রাহকরা বিকাশ অ্যাপ ব্যবহার করে এই বিল পরিশোধ সেবা উপভোগ করতে পারবেন। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবলমাত্র বিকাশেই বেঙ্গল ডিজিটাল-এর বিল দেয়ার সেবা চালু হল।

বিকাশ অ্যাপ দিয়ে বিল প্রদান করতে হোমপেজের ‘পে বিল’ আইকনে ট্যাপ করে ‘টিভি’ অপশন থেকে ‘বেঙ্গল ডিজিটাল’ নির্বাচন করতে হবে। এরপর বিল পিরিয়ড, ব্যবহারকারীর আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করে সবশেষে বিকাশ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে সাথে সাথেই কনফার্মেশন এসএমএস পাবেন গ্রাহকরা। তারা চাইলে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্ট অর্থাৎ টাকা জমাদানের রশিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন যা অ্যাপের ‘মাই বিকাশ’ অথবা ‘পে বিল’ এর ‘সেভড বিল’ অপশনে পাওয়া যাবে। উল্লেখ্য, একবার বিল এর তথ্য সেভ করে রাখলে পরবর্তীতে অল্প কয়েক ধাপেই সরাসরি বিল পরিশোধ করতে পারবেন গ্রাহক।

বিকাশ গ্রাহকরা বর্তমানে আকাশ ডিটিএইচ, বাম্বলবি, যশোর সিটি ক্যাবল, নেশন ইলেক্ট্রনিক্স অ্যান্ড ক্যাবল নেটওয়ার্ক এর বিল ঘরে বসে দিতে পারেন কোন ঝামেলা ছাড়াই। নতুনভাবে যুক্ত হওয়া ‘বেঙ্গল ডিজিটাল’ এর বিল পেমেন্ট সেবা গ্রাহকদের টিভি বিল পরিশোধকে আরো সহজ করল।

বিডি প্রেসরিলিস / ০২ আগস্ট ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫