Follow us

বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক :: আরও ৩৯ ধাপ এগিয়ে আবারও বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় দেশের একমাত্র ব্যাংক হিসাবে টানা ৯ম বারের মতো অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।যুক্তরাজ্যভিত্তিক শতাব্দী প্রাচীন বিশ্বখ্যাত ফাইন্যান্সিয়াল ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ প্রণীত ২০২০ সালের র‌্যাংকিংয়ে ইসলামী ব্যাংকের অবস্থান ৯০৪তম। ২০১৯ সালে যা ছিলো ৯৪৩তম।

২০১২ সালে ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসাবে প্রথম বিশ্বসেরা ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত হয়।এ অর্জনে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সম্প্রতি ইসলামী ব্যাংক এক লাখ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে। আমানতের পাশাপাশি এ বছরের জুন মাসে আগের সব রেকর্ড অতিক্রম করে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণ করেছে। গত এক বছরে ইসলামী ব্যাংক ৩৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে যা, ৪১৫০ মিলিয়ন মার্কিন ডলার এর সমপরিমাণ। বর্তমানে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ৩২ শতাংশ।শরী’আহভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এই ব্যাংকটির বর্তমান গ্রাহক সংখ্যা দেড় কোটি।

ইসলামী ব্যাংক বর্তমানে ৩৫৭টি শাখা, ৬০টি উপশাখা, ১২০০ এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডি প্রেসরিলিস / ১৬ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫