নিজস্ব প্রতিবেদক :: ২৪ বছরের পথ পরিক্রমায় ফ্যাশন সচেতনদের রঙিন সময়ের সঙ্গী হতে পেরে বিশ্বরঙ গর্বিত। সুদীর্ঘ সময়ে ফ্যাশনপ্রেমীদেরকেই অনুপ্রেরণা বলে দাবি করে আসছে বিশ্বরঙ।ফ্যাশনপ্রেমীদের কাছে আরও সহজে বিশ্বরঙের পণ্য পৌঁছে দিতে নতুন আউটলেট উদ্বোধন হলো আজ শুক্রবার।
ঢাকার বনশ্রীর সি ব্লকে উদ্বোধন হলো এই নতুন আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, শম্পা রেজা, সংগীতশিল্পী ফাহমিদা নবী,আঁখি আলমগীর,বিউটিশিয়ান কানিজ আলমাস খান অভিনেত্রী ও নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ, নায়ক ফেরদৌস, নায়ক আরেফিন শুভ, অভিনেতা মনোজ, শবনম ফারিয়া, বিদ্যা সিনহা মীম, জাকারিয়া বারি মম এবং ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহাসহ দেশ বরেণ্য আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব।
সম্মানিত ক্রেতা সাধারণের চাহিদা অনুসারে এখানে পাওয়া যাবে রুচিসম্মত শাড়ি, সালোয়ার কামিজ,পাঞ্জাবি, শার্ট, বাচ্চাদের পোশাক, গহনা, ব্যাগসহ বিভিন্ন গৃহস্থালী ও উপহারসামগ্রী ইত্যাদি।
বিডি প্রেসরিলিস / ২৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫