নিজস্ব প্রতিবেদক :: বিনিয়োগ পেয়ে আরও নতুন সেবাসহ নতুন করে আসছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু ডটকম।বিনিয়োগ স্বল্পতায় নতুন করে প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তাভাবনা করেছিল মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ। কিন্তু এমন চিন্তাভাবনার এক মাসের মাথায় নতুন বিনিয়োগ পাওয়ার কথা জানালো প্রতিষ্ঠানটি।
পিকাবু ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌরিন তালুকদার বলেন, আমরা নতুন বিনিয়োগ পেয়েছি। নতুন করেই আমরা গ্রাহকদের কাছে ফিরে আসতে চাই।কত টাকা বিনিয়োগ পেয়েছে নতুন করে সে সংখ্যাটি প্রকাশ করেননি তিনি।তিনি জানান, এবার তারা বিজনেস টু বিজনেস (বিটুবি) এবং বিজনেস টু কনজুমার (বিটুসি) সেবা নিয়ে আসছেন। এসব আসবে নতুন সাইট ডিজাইনে।
মৌরিন তালুকদার বলেন, আমরা অলমোস্ট নতুন সাইট রেডি করে ফেলেছি। সাইটের সঙ্গে অ্যাপও আসছে। এবার গ্রাহকরা আরও বেশি সেবা পাবে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ বা মাঝামাঝিতেই সাইট উন্মোচন করা হবে।আগে সাইটটিতে শুধুমাত্র ইলেক্ট্রিনিক্স গ্যাজেট বিক্রি করা হতো। নতুন করে সাইটটিতে লাইফস্টাইল পণ্যও বিক্রি করা হবে বলে জানান মৌরিন তালুকদার।
এছাড়াও আগের মতো গ্রাহক যেন একই দিনে পণ্য পান সেই সেবা ঢাকার পাশাপাশি চট্টগ্রামেরও চালুর কথা জানান তিনি। এর পাশাপাশি ডেলিভারি সময় আগের চেয়ে আরও কমিয়ে এনে সারাদেশে ডেলিভারি করার কথা জানান তিনি।এবার পিকাবু নতুন করে মার্কেটপ্লেস চালু করবে বলে জানান এই কর্মকর্তা। মার্কেটপ্লেস চালু হলে গ্রাহকরা যাচাই করে জিনিস কেনার সুবিধা পাবেন বলে জানান তিনি।এখন সাইট, অ্যাপ সব সর্বশেষ পরীক্ষা করে দেখা হচ্ছে, জানুয়ারিতে অনুষ্ঠান করে তা লঞ্চ করা হবে বলে জানান তিনি।
বিডি প্রেসরিলিস / ০৫ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫