Follow us

বিনামূল্যে পিপিই দিয়ে সাংবাদিকদের পাশে ‘স্নোটেক্স’

 

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দিচ্ছে বাংলাদেশের রফতানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’।

দেশের প্রথম সারির অধিকাংশ প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে ইতোমধ্যে বিনামূল্যে পিপিই সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বাকি গণমাধ্যমেও পিপিই বিতরণ করবে প্রতিষ্ঠানটি।স্নোটেক্সের সহকারী ব্যবস্থাপক (পিআর) শেখ রাহাত অয়ন জানান, সংকটময় এই পরিস্থিতিতে প্রায় ৫০ হাজারের অধিক পিপিই তৈরি করবে তারা। ইতোমধ্যেই তাদের তৈরি পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হয়েছে। আর প্রথম সারির অধিকাংশ গণমাধ্যমকেও পিপিই দেওয়া হয়েছে, বাকি গণমাধ্যমেও দ্রুত পিপিই সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করছেন, তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে গণমাধ্যমগুলোতে আমরা পিপিই সরবরাহ করছি। ভবিষ্যতেও যেকোনো সংকটে গণমাধ্যমের পাশে থাকবে ‘স্নোটেক্স’ গ্রুপ।

বিশ্ব তথা দেশের এই সংকটময় মুহূর্তে ‘স্নোটেক্স’ থেকে সরবরাহকৃত এই পিপিই সম্পূর্ণ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। পিপিইগুলো শতভাগ পলিস্টার টাফেটা এর উপরে পিইউ কোটিং এর ফেব্রিক দিয়ে আপাতত জরুরিভাবে প্রস্তুত করেছে ‘স্নোটেক্স’। এছাড়াও পিপিইটি তৈরিতে কাপড়ের টেস্টিং পেরিমিটার- ৩০ সেকেন্ড ৩ পিএসআই চাপে, সেলায়ের পরে শতভাগ সিমসিলিং টেপ ব্যবহার করা হয়েছে।

বিডি প্রেসরিলিস /১৩ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫