নিজস্ব প্রতিবেদক :: ‘বিজলী ক্যাবলস’ এর দুইটি বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ‘বিজলী ক্যাবলস’ এর নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ফরিদপুরের বোয়ালমারীতে এ নতুন দুইটি শোরুম উদ্বোধন করেন।
এএসএম হাসান নাসির বলেন, “উন্নত কাঁচামাল, অত্যধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন ও নিরাপদ পণ্য তৈরির কারণে বিজলী ক্যাবলস অল্প সময়ে ব্যাপক এগিয়ে গিয়েছে। বর্তমানে আমরা দ্রুত পণ্য সরবরাহ এবং সেবার মান আরো উন্নত করতে দেশ জুড়ে শোরুম ভিত্তিক বিক্রয় ব্যবস্থা গড়ে তুলছি”।
‘বিজলী ক্যাবলস’ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিক্রয়) আতিকুর রহমান ও সিনিয়র ম্যানেজার (বিক্রয়) তানভীর হোসেনসহ বিজলী ক্যাবলস’ এর উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। বর্তমানে সারাদেশে বিজলী ক্যাবলসের ১২০ টি শোরুম রয়েছে।
বিডি প্রেসরিলিস / ১৩ জুন ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫