নিজস্ব প্রতিবেদক :: বিজনেস ক্লাসে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। ৩টি আন্তর্জাতিক এবং ২টি অভ্যন্তরীণ গন্তব্যের টিকেট মূল্যে এই ছাড় দেয়া হয়েছে।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাড়ের পর সকল ট্যাক্সসহ ঢাকা থেকে চট্টগ্রাম একমুখী (ওয়ানওয়ে) ৫,৪৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১০,৯৯৮ টাকা, কক্সবাজার একমুখী ৫,৯৯৯ টাকা ও রাউন্ড ট্রিপ ১১,৯৯৮ টাকা, কলকাতা একমুখী ৭,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ১৪,৯৯৯ টাকা, কুয়াললামপুর একমুখী ২৬,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৩৯,৯৯৯ এবং সিঙ্গাপুর একমুখী ৩২,৯৯৯ ও রাউন্ড ট্রিপ ৪৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা ও কলকাতা এবং কক্সবাজার থেকে ঢাকা ছাড়কৃত একই ভাড়ায় টিকেট পাওয়া যাবে।
সপ্তাহব্যাপী এই অফারে আগামী ৭ অক্টোবর ২০১৯ এর মধ্যে টিকিট কিনতে হবে। আর ভ্রমণ করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।
রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে ছাড় মূল্যের এই টিকেট কেনা যাবে। বিস্তারিত জানতে ১৬২৩৮/+৮৮০-৯৬-১২-৬৬৯৯১১ হটলাইন কিংবা রিজেন্টের মোবাইল এ্যাপস, ওয়েবসাইট (www.flyregent.com) কিংবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রেসরিলিস / ০২ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫