Follow us

বিকাশ আবারও দেশের সেরা ব্র্যান্ড

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা দ্বিতীয় বারের মত দেশের সেরা ব্র্যান্ড পুরস্কার জিতেছে বিকাশ। ৩৭টি বিভাগে সন্মাননা জানানো ১০৫টি ব্র্যান্ডের মধ্যে বিকাশ কে সামগ্রিকভাবে আবারো সেরা ব্র্যান্ড হিসেবে নির্বাচন করেছেন ভোক্তারা। একই সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিভাগেও টানা চতুর্থবারের মত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় বিকাশ।

গত বুধবার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার দেওয়ার মাধ্যমে সম্মাননা জানানো হয়। এআইইউবির সহযোগিতায় নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় ব্র্যান্ড ফোরাম এ আয়োজন করে।

নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে এই জরিপ পরিচালিত হয়। এবার দেশজুড়ে প্রায় ৭ হাজার ৬০০ ভোক্তা এ জরিপে অংশ নেন।দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ১২ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিচ্ছে। ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাদেরকেই এই সম্মাননা জানানো হয়।

সামগ্রিক ভাবে সেরা ১৫টি ব্র্যান্ডের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে ক্লোজআপ এবং ইস্পাহানি।উল্লেখ্য সম্প্রতি নিয়েলসন পরিচালিত ‘ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২০’ এ অংশ নিয়ে বিকাশ-কে সেরা ‘’এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত করে দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষ এবং এমবিএ শিক্ষার্থীরা।

বিডি প্রেসরিলিস /০৩ জানুয়ারি ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫