Follow us

বিকাশে আয়কর দেবেন যেভাবে

 

নিজস্ব প্রতিবেদক :: বুধবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-পেমেন্ট পোর্টালে গিয়ে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আয়কর পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।এছাড়াও বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের সাজেশন বক্সে এনবিআর লোগো থাকবে, যেখানে ক্লিক করলেই গ্রাহক সরাসরি আয়কর পেমেন্ট গেটওয়ে পাতায় যাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবসহ সারাদেশে এনবিআর আয়োজিত আয়কর মেলায় বিকাশের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে।বিকাশে আয়কর পরিশোধে গ্রাহকদেরকে ১ দশমিক ১% চার্জ দিতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিকাশে আয়কর দেওয়ার নিয়ম

বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে আয়কর পরিশোধ করতে www.nbrepayment.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইন আয়কর সেবা প্রদানে যারা নিবন্ধন করেছেন বা নিবন্ধন করেননি উভয় গ্রাহকই এখান থেকে আয়কর পরিশোধ করতে পারবেন।

যাদের রেজিস্ট্রশন করা আছে তারা সাইন-ইন করে ’পে ইনকাম ট্যাক্স’ থেকে ’ট্যাক্স’ অপশন চেপে পরবর্তী পাতায় টিআইএন নম্বর দিলে পাশেই ’ভেরিফাই টিআইএন’ দেখতে পাবেন।ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটন চাপলে ’পেমেন্ট মেথড’ পাওয়া যাবে। এখানে মোবাইল পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করে একাউন্ট, ওটিপি কোড ও পিন নম্বর দিলেই আয়কর প্রদানের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং চলে আসবে কনফার্মেশন মেসেজ।যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা ’আনরেজিস্টার্ড’ অপশন বাছাই করে একই প্রক্রিয়ায় আয়কর পরিশোধ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১৪ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫