Follow us

বিকাশেও বিল নেবে ফুডপান্ডা

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার গ্রাহকরা এখন থেকে বিকাশে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে বলে মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো পেমেন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চুক্তি উপলক্ষে বিকাশ পেমেন্ট ব্যবহারকারীরা বেশ কিছু অফার উপভোগ করতে পারবেন। মে মাস জুড়ে ফুডপান্ডা ব্যবহারকারীরা বিভিন্ন রেস্তোরাঁয় ন্যূনতম ১০০ টাকার অর্ডারে FPBKASH70 কোড ব্যবহার করলে সর্বোচ্চ ৭০ টাকা পর্যন্ত ৪০% ছাড় পাবেন।এছাড়া পান্ডামার্টে গ্রাহকরা FPBKASH50 কোড ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ৫% ছাড় পাবেন।

ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা বলেন, “আমরা অনেক আগে থেকেই ফুডপান্ডায় ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রেখেছি। এখন বিকাশ পেমেন্ট চালু করার ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি।”

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, “ফুডপান্ডা দেশজুড়ে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করার জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তাদের সাথে আমাদের এই যাত্রা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম-এ গ্রাহকের অন্তর্ভুক্তি আরো বাড়াবে।

বিডি প্রেসরিলিস / ১২ মে ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫