Follow us

বাধা দেখে থেমে গেলে দেশটাই স্বাধীন হতো না

 

নিজস্ব প্রতিবেদক :: যুগের সঙ্গে তাল মিলিয়ে এক দুর্বার ও অপ্রতিরোধ্য গতীতে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসার ধরন যেমন বদলাচ্ছে, তেমনি গতি পাচ্ছে আর্থিক লেনদেনও।

তবে, উন্নয়নের এই আগ্রযাত্রা ব্যাহত করতে সক্রিয় হয়ে উঠেছে একটি বিশেষ গোষ্ঠী। যারা বাংলাদেশের এই এগিয়ে যাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারছেনা। দেশের ই-কমার্স খাতের অস্থিরতার এই সময়ে ঘোলা পানিতে মাছ শিকারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের আক্রমন থেকে বাদ পড়ছে না কেউই।

সাম্প্রতিক সময়ে সেই আক্রোশের খড়গ নেমে এসেছে দেশের প্রথম সামাজিক ব্যবসায়ীক যোগাযোগ মাধ্যম ”রিং আইডি” এর ওপরও। “অর্থ হাতিয়ে নেয়ার নতুন ফাঁদ ‘রিং আইডি’!” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে অর্ধযুগেরও বেশী সময় থেকে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসা দেশের প্রথম সামাজিক ব্যবসায়ীক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই শিরোনামে একই তথ্য দিয়ে অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে।

উক্ত রিপোর্টে উল্লেখিত অভিযোগকারীর বরাত দিয়ে দাবি করা হয় রিং আইডি তার কাছ থেকে টাকা নিয়ে বিপরীতে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি। এই অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে রিং আইডি ও উক্ত অভিযোগকারীর সাথে যোগাযোগ করলে জানা যায় বস্তুত রিং আইডি সেই গ্রাহকের কাছ থেকে কোন সেবা মূল্য বুঝে পায়নি এবং অভিযোগকারী জানায় মূলত পেমেন্ট সেটেলমেন্টকারী প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির জন্য পেমেন্টটি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানের সিস্টেমে আটকে আছে। যা সমাধানের জন্য তারা ১০ দিন সময় চেয়েছে।

অভিযোগকারী আরো জানায় এই বিষয়ে তিনি রিং আইডিকে অভিযুক্ত করে কোন অভিযোগ কোথাও করেননি আর রিং আইডি নিয়ে তার কোন অভিযোগও নেই। তার বরাত দিয়ে যে সংবাদ গণমাধ্যমে প্রচার হচ্ছে তার আদতে কোন সত্যতা নেই।

রিং আইডি কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানান, এগিয়ে যাওয়ার পথে এমন হাজারও বাধা আসবে, বাধা দেখে থেমে গেলে তো এই দেশটাই স্বাধীন হতো না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং শিগগিরই যথার্থ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রিং আইডি বাংলাদেশে তৈরি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা সামাজিক ব্যবসায়িক মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর প্রযুক্তিগত গবেষণা ও বিভিন্ন ফিচার নিয়ে ২০০৮ সাল থেকে এর উদ্যোক্তাগণ কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে ২০১৪ সালে ম্যাসেজিং, ভয়েস কল, ভিডিও কল ও নিউজফিড (টাইমলাইন) নিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রার শুরু করে রিং আইডি।

বিডি প্রেসরিলিস / ২২ সেপ্টেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫