নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ভালুকায় একটি নতুন স্টেট-অব-দি-আর্ট সিকেডি রিফ্রিজারেটর কারখানা স্থাপন করছে বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড (বিএমসিএল)। বিশ্বখ্যাত এলজি ইলেকট্রনিক্সের কারিগরি সহযোগিতায় কারখানাটিতে এনার্জি সাশ্রয়ী নন-ফ্রস্ট রিফ্রিজারেটর প্রস্তুত করা হবে।ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) লিড এ্যারেঞ্জার হিসেবে কারখানাটি স্থাপনের জন্য বিএমসিএলকে ২,০৮৬.৯১ মিলিয়ন টাকা মেয়াদি ঋণের ব্যবস্থা করে দিচ্ছে।
সিন্ডিকেট ঋণ চুক্তি সম্পন্ন উপলক্ষে সম্প্রতি রাজধানীর দি ওয়েস্টিন ঢাকা হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম.এ. মান্নান, সিওও এবং পরিচালক মুস্তাফিজুর রহমান সাজিদ, সিএফও শাহজাহান মজুমদার এফসিএ; ইস্টার্ণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন; ঢাকা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনাওয়াজ; আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান; যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন; মেঘনা ব্যাংক লিমিটেডের এসইভিপি ও সিআরএম প্রধান শামছুল আজম খান; এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খুরশেদ আলম; ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. ফখরুল আলম; ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ; উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. শামসুল আরিফিন; এলজি ইলেকট্রনিক্স- ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ডি.কে. সনসহ ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং বিএমসিএলের অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫